TMC: হাইকোর্টের ‘না’, তারপরেও বুধে ‘পথে’ তৃণমূল, প্রতিবাদের সময়সীমাও আট ঘণ্টাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন যে, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আদায়ের দাবিতে প্রতিটি ব্লকের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। অভিষেকের সেই ঘেরাও কর্মসূচিতে হাইকোর্ট সরাসরি ‘না’ ঘোষণা করেছে। তারপরেও কিন্তু বুধবার পথে নামতে চলেছে তৃণমূল। আর প্রতিবাদের সময়সীমাও আট ঘন্টাই বজায় রাখা হয়েছে।

আরও পড়ুন: প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা

প্রসঙ্গত, একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী ৫ অগস্ট সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্যস্তরের বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করতে হবে। তবে বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেনও না, ঢুকবেনও না’। মঞ্চে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই কথায় আগে থেকেই বিতর্কের আঁচ পেয়ে তাঁকে সংশোধন করে দিয়ে বলেছিলেন, কর্মসূচি হবে ব্লক স্তরে। গোটা বিষয়টা হবে প্রতীকী। ঘেরাও শব্দটা বলছি না’।

হাইকোর্টের ‘না’, তারপরেও বুধে ‘পথে’ তৃণমূল, প্রতিবাদের সময়সীমা আট ঘণ্টাই

আজ তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা বলতে চাই, কারা পিটিশন করেছিলেন এটা জানার দরকার নেই। সে দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঘোষণার পরে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী সেটিকে সংশোধন করেছেন। কারও অসুবিধা না করে, দলীয় সংস্কৃতি ও শৃঙ্খলা মেনে আমাদের কর্মীরা বাংলার প্রতিটি ব্লকে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে, অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে আগামী ৫ অগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেই কর্মসূচি পালন করবে’।

হাইকোর্টের ‘না’, তারপরেও বুধে ‘পথে’ তৃণমূল, প্রতিবাদের সময়সীমা আট ঘণ্টাই

হাইকোর্টের ‘না’, তারপরেও বুধে ‘পথে’ তৃণমূল, প্রতিবাদের সময়সীমা আট ঘণ্টাই

হাইকোর্টের ‘না’, তারপরেও বুধে ‘পথে’ তৃণমূল, প্রতিবাদের সময়সীমা আট ঘণ্টাই
হাইকোর্টের ‘না’, তারপরেও বুধে ‘পথে’ তৃণমূল, প্রতিবাদের সময়সীমা আট ঘণ্টাই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন