Mamata Banerjee: প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ছিলেন মাত্র পাঁচ মিনিট। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। বুদ্ধদেবকে দেখে বেরিয়ে মমতা জানালেন, আগের চেয়ে অনেক ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: নারী নির্যাতন ইস্যুতে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, ‘ডোন্ট টক রাবিশ…’, বললেন মুখ্যমন্ত্রী

এদিন বিধানসভার অধিবেশন শেষ করে উডল্যান্ডস যান মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর কথায়, ‘ওঁর (পড়ুন বুদ্ধদেব) জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। এর বেশি কিছু বলতে পারব না। সকাল থেকেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে ওঁকে বার করে আনার প্রক্রিয়া চলছিল। একটু আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে’।

প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা

বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হবার থেকেই জল্পনা চলছিল যে, কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে আসবেন। এরকমও শোনা গিয়েছিল যে, যেদিন ভর্তি হলেন বুদ্ধ অর্থাৎ শনিবারই হাসপাতালে যাবেন মমতা। কিন্তু তা হয়নি, সেদিন মমতা যাননি। অবশেষে আজ হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। এর আগে সিপিএমের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি বুদ্ধদেব দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য প্রমুখ।

প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা
প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার উডল্যান্ডসে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য। পার হতে চলল প্রায় ৪৮ ঘন্টা। আর আজ তৃতীয়দিন আগের চেয়ে কিছুটা ভালো আছেন বুদ্ধদেব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে তাকে। তবে, ফুসফুসে ফাইব্রোসিস রয়েছে। মেডিক্যাল বোর্ডের নজরদারিতেই চলছে বুদ্ধদেবের চিকিৎসা।

প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা
প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা

এক সময়ের চেন স্মোকার বুদ্ধদেব ভট্টাচার্য অনেকদিন ধরেই সিওপিডি-র সমস্যা নিয়ে ভুগছেন। বিগত চার দিন ধরেই ফুসফুসের সংক্রমণ নিয়ে অসুস্থ ছিলেন তিনি বাড়িতেই চলছিল চিকিৎসা। তবে, শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই অনুযায়ী বুদ্ধদেবকে হাসপাতলে ভর্তি করতে হয়। গ্রিন করিডর করে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উডল্যান্ডসে আনা হয়।

প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা

প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা
প্রাক্তনের খোঁজে বর্তমান! বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে মমতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত