নারী নির্যাতন ইস্যুতে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, ‘ডোন্ট টক রাবিশ…’, বললেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিভিন্ন ইস্যুতে সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিধানসভার অন্দরে। মণিপুরের অশান্তির আঁচ পড়েছে বাংলায়। রাজ্যের শাসক দল সরব হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এদিকে বাংলায় নারী নির্যাতন নিয়ে শাসক দলকে পাল্টা চাপে ফেলতে চাইছে বঙ্গ বিজেপি। এদিন অধিবেশন চলাকালীন সম্মুখ সমরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ভাঙড়ে ঢুকতে পারবেন Nawshad Siddiqui, আজ থেকে থাকছে না ১৪৪ ধারা, হাইকোর্টে জানাল রাজ্য

মণিপুর এবং বাংলার নারী নির্যাতন প্রসঙ্গ বিধানসভায় তুলতে প্রস্তুত ছিল শাসক দল ও বিরোধী দল। এনিয়ে যে অধিবেশনের পরিবেশ অশান্ত হবে এমনটাই আঁচ করেছিল রাজনৈতিক মহল। সোমবার বিধানসভায় মুখোমুখি হন মমতা-শুভেন্দু। প্রথমে নারী নির্যাতন নিয়ে দুই ঘণ্টার আলোচনা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় কমে দাঁড়ায় ১ ঘণ্টা। শাসক শিবিরের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাই কথা বলেন। বিজেপির তরফে সওয়াল করেন অগ্নিমিত্রা পল, হিরণ চট্টোপাধ্যায়, শ্রিরূপা মিত্ররা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, মণিপুর ইস্যু সুপ্রিম কোর্টে বিচারাধীন, এই নিয়ে আলোচনা করা যেতে পারে না।

নারী নির্যাতন ইস্যুতে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, ‘ডোন্ট টক রাবিশ…’, বললেন মুখ্যমন্ত্রী

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু বলেন, “আপনি নিজেই যেখানে বলেন, এটা বিচারাধীন মামলা. আলোচনা করা যাবে না, তাহলে আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলে, মণিপুর ইস্যুতে কেন আলোচনা। আমরা সুপ্রিম কোর্টে যাব।” বিরোধী দলনেতার কথা শুনে ক্ষুব্ধ হন স্পিকার। তিনি কড়া ভাষায় বলেন, “আপনি স্পিকারের চেয়ারকে হুমকি দিতে পারেন না।” এরপরই নন্দীগ্রাম বিধায়কের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ডোন্ট টক রাবিশ।”

নারী নির্যাতন ইস্যুতে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, ‘ডোন্ট টক রাবিশ…’, বললেন মুখ্যমন্ত্রী

এদিন বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, , “ইঁদুর কাটলেও রাজ্যে কেন্দ্রীয় দল আসে, বাংলা এগোচ্ছে, তাই আপনাদের গাত্রদাহ।” বাংলার নারী নির্যাতন নিয়ে স্পিকারের কাছে কয়েকটি ছবি পেশ করে বিজেপি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, “যে ছবি বিজেপি দেখিয়েছে ওটা ফেক। স্পিকার স্যর আপনি ক্রস চেক করে নেবেন।” পাশাপাশি যেকোনও পরিস্থিতিতে মণিপুরের পাশে থাকবেন বলেও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নারী নির্যাতন ইস্যুতে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, ‘ডোন্ট টক রাবিশ…’, বললেন মুখ্যমন্ত্রী

নারী নির্যাতন ইস্যুতে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, ‘ডোন্ট টক রাবিশ…’, বললেন মুখ্যমন্ত্রী
নারী নির্যাতন ইস্যুতে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু, ‘ডোন্ট টক রাবিশ…’, বললেন মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত