CV Anand Bose: বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতিই রাজভবনে দুর্নীতি দমন শাখা খোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানেই অভিযোগ জমা পড়ার ভিত্তিতে রাজ্যের বেশ কয়েকটি বিএড কলেজের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। তিনি আগেই যেমন বলেছিলেন, দুর্নীতি কোনও রকমভাবে বরদাস্ত করা হবে না, এবার কথা মতোই পদক্ষেপ নিলেন বোস।

আরও পড়ুন: লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?

- Advertisement -

একাধিক বিএড কলেজের অনুমোদন বাতিল করার প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “টাকার বিনিময়ে কিছু বেসরকারি কলেজে বেআইনি কাজ ও সুবিধার অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ এসেছে। সঙ্গে সঙ্গে সেই প্রতিষ্ঠানগুলির অনুমোদন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সংস্কৃতি ছাত্রদের ভবিষ্যতে কুপ্রভাব ফেলছে। এই জিনিস বরদাস্ত করা হবে না। বিধি মেনে স্বচ্ছতার ব্যাপারে সন্তোষজনক পদক্ষেপ করলে তবেই অনুমোদন ফেরত দেওয়া হবে। যে পদক্ষেপই করা হোক, তা হবে শিক্ষার উন্নতিকল্পে ও বেসরকারি প্রতিষ্ঠানের মুনাফা আদায়ের উদ্দেশে নিপীড়ন বন্ধ করতে”।

বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের
বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের

বোসের এই সিদ্ধান্তকে সমালোচনা করেছে তৃণমূল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, “রাজ্যপাল সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। তাঁর মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার কথা। কিন্তু রাজ্যপাল বিজেপির অঙ্গুলিহেলনে নিজেকে পদ্মপালে পরিণত করেছেন। বিজেপিকে খুশি করে জগদীপ ধনখড়ের মতো আরও উঁচু পদ পেতে চান তিনি”।

বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের

অন্যদিকে, রাজ্যপালকে সমর্থন জানিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, “তৃণমূল চায় সব ক্ষেত্রে দুর্নীতি বহাল থাকুক। কারণ, দুর্নীতির সাথে তৃণমূলের সব নেতা-নেত্রীরা জড়িত। শিক্ষাক্ষেত্রে বাংলা এক নম্বরে ছিল। তৃণমূল তা ধুলোয় মিশিয়ে দিয়েছে। সর্বস্তরে শুধু ঘুষের রাজনীতি করে। রাজ্যপাল যে পদক্ষেপ করেছেন তা অভূতপূর্ব। এই ধরণের পদক্ষেপ না করলে এখান থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যাবে না”।

- Advertisement -

বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের

বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর