Locket Chatterjee: লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে চিটিংবাজির নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় এজেন্সির দফতরে গিয়ে অভিনেত্রীর সাংসদের বিরুদ্ধে চিটফান্ডের সুবিধা নেওয়ার অভিযোগ জানাল শাসক দল।

আরও পড়ুন: ব্রিগেডের মাঠে গীতা পাঠের আসর, ‘ধর্মের নামে বিজেপির প্রচার’ কটাক্ষ তৃণমূলের

দিন কয়েক আগেই তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছে বিজেপি। আর এবার লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনল তৃণমূল। রাজনৈতিক মহলে গুঞ্জন, বিজেপিকে পাল্টা চাপে রাখতেই কি এই সিদ্ধান্ত শাসক দলের? বিজেপির অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছ তৃণমূল। লকেট জানিয়েছেন, তিনি যে কোনও ধরনের তদন্তের জন্য তৈরি।

লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা নাগাদ ইডির দফতরে গিয়ে লিখিত ভাবে অভিযোগ জানান বিধাননগর পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ তুলসী সিংহ রায়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তৃণমূলপন্থী সমাজকর্মী ও আইনজীবী।

লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?
লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তৃণমূল কাউন্সিলর বলেন, “আইনজীবী এবং সমাজকর্মীদের পক্ষ থেকে একটি তদন্ত করার আবেদন নিয়ে ইডি দফতরে এসেছিলাম। সম্প্রতিকালে ইডি বিভিন্ন তদন্তের সঙ্গে যুক্ত হয়েছে। আমরাও একটা নিরেপেক্ষ তদন্তের দাবি নিয়ে এসেছি। বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি চিটফান্ডের থেকে সুবিধা পেয়েছেন। তাঁর হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে যাতে নিরেপেক্ষ তদন্ত হয়, তার জন্য ইডির কাছে এসেছি। আমদের কাছে তথ্য রয়েছে। চাইছি ইডি তদন্ত করে দেখুক। প্রয়োজন পড়লে আমরাও সাহায্য করব”।

লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?

লকেটের বিরুদ্ধে ইডির কাছে চিটিংবাজির নালিশ তৃণমূলের, নুসরতের পাল্টা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন