পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে মাত্র এক রাজ্যে সাফল্য পেয়েছে কংগ্রেস। তাও তেলেঙ্গানার মতো ছোট রাজ্যে। ক্ষমতায় থাকা রাজস্থান ও ছত্তিশগঢ়েও গেরুয়া ঝড়ে বিপর্যস্ত হয়েছে হাত শিবির। এমতাবস্থায় 'ইন্ডিয়া' জোটের চালিকাশক্তি হিসাবে কংগ্রেসকে বাকি দলগুলি কতটা গুরুত্ব দেবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। এরই মধ্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফ বলে দিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছাড়া 'ইন্ডিয়া' জোটের সাফল্য অসম্ভব।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কেন্দ্র করে উত্তাল নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাজ্যপালকে কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। একইসঙ্গে, দেওয়া হল 'গো-ব্যাক' স্লোগান। পাশাপাশি, রাজ্যপালের বিগত দিনের কর্মকান্ডকে মাথায় রেখে তাঁকে মহাম্মদ বিন তুঘলকের সাথে তুলনাও করলেন রাজ্যের শাসকদলের কর্মীরা।
প্রতারিত যুবকের বাড়ি নদীয়ার কুলিয়া হসপিটাল পাড়া এলাকায়। ২৫শে এপ্রিল তাঁর থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন এলাকার তৃণমূল নেতা সুপ্রভাত সরকার। জানা যাচ্ছে, তিনি মোট দু-দফায় এই টাকা নিয়েছিলেন।
রাত ফুরোলেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শুরু হবে বিজেপির বঞ্চনা সমাবেশ। যেখানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর বিজেপির এই সভাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে চলছে জোর তরজা। বুধবার 'কালা দিবস' পালনের ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।
বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার কথা বলে বিতর্কে জড়ালেন বারাসাতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস। দলীয় সভায় রাখা তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শোরগোল সৃষ্টি করেছে। বিজেপির অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে নির্বাচনে ফায়দা তুলতে চাইছে তৃণমূল।
সমবায় সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথম ধুন্ধুমার পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। এলাকার রাধাকৃষ্ণ সমবায় সমিতিতে বিধায়কের উপস্থিতিতেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাঁধল সংঘর্ষ। চলল ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলেন সমিতির কর্মী থেকে শুরু করে আধিকারিকরা। সংঘর্ষের জেরে আহত হয়েছেন দুই দলেরই একাধিক সদস্য।