TMC-BJP: বিজেপির শাহি সভা ঘিরে তুঙ্গে তরজা, কালা দিবস পালনের ডাক তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাত ফুরোলেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শুরু হবে বিজেপির বঞ্চনা সমাবেশ। যেখানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর বিজেপির এই সভাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে চলছে জোর তরজা। বুধবার ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আরও পড়ুন: বেআইনি নির্মাণ মামলা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বিরোধিতা করে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার বিধানসভা অধিবেশনের পর তৃণমূল বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধর্না দেবেন। পরের দিন অর্থাৎ বুধবার, শাহের সভার দিন কালো পোশাক পরে প্রতিবাদ দেখাবেন তৃণমূল নেতারা। এদিকে আজ আবার বিধানসভায় দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

বিজেপির শাহি সভা ঘিরে তুঙ্গে তরজা, কালা দিবস পালনের ডাক তৃণমূলের
বিজেপির শাহি সভা ঘিরে তুঙ্গে তরজা, কালা দিবস পালনের ডাক তৃণমূলের

বিজেপির এই মেগা সমাবেশকে কেন্দ্র করে টানাপোড়েন কিন্তু কম হয়নি। প্রথমে রাজ্য পুলিশের তরফে দু’দুবার আপত্তি করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। প্রথমে সিঙ্গেল বেঞ্চ এবং তারপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিজেপিকে সমাবেশ করার অনুমতি দেয়। ফলে বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনেই বঞ্চনা সমাবেশ আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির। এই ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রতিবছর একুশে জুলাই ‘শহিদ দিবস’ পালন করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আবার সেখানেই প্রায় ৯ বছর পর বক্তব্য রাখবেন অমিত শাহ। এর আগে ২০১৪ সালের ৩০শে নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করেছিলেন তিনি।

বিজেপির শাহি সভা ঘিরে তুঙ্গে তরজা, কালা দিবস পালনের ডাক তৃণমূলের

বিজেপির শাহি সভা ঘিরে তুঙ্গে তরজা, কালা দিবস পালনের ডাক তৃণমূলের

জানা যাচ্ছে, তৃণমূলের শহিদ দিবসের আদলেই ত্রিস্তরীয় মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। আর অনুষ্ঠান সূচিতেও রয়েছে বেশ কিছু চমক। থাকছে রাজনৈতিক নাটক। কবিয়াল গান শোনাবেন বিধায়ক অসীম সরকার। ব্যঙ্গ কবিতা আবৃত্তি করবেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী প্রমুখ। অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ বক্তব্য রাখবেন অমিত শাহ

বিজেপির শাহি সভা ঘিরে তুঙ্গে তরজা, কালা দিবস পালনের ডাক তৃণমূলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর