নজরবন্দি ব্যুরো: বেআইনি নির্মাণ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বিরোধিতা করে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণকে ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশের উপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে।
আরও পড়ুন: বাকি আর মাত্র পাঁচ মিটার, প্রকাশ্যে সুড়ঙ্গ খোঁড়ার ভিডিও


মঙ্গলবার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই অবৈধ নির্মাণটির প্রোমোটার, সেটির বাসিন্দা এবং ফ্ল্যাটের মালিক-সহ সমস্ত পক্ষের বক্তব্য শুনতে হবে বালি পুরসভাকে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর পুরসভার আধিকারিকরা জায়গাটি নতুন করে পরিদর্শন করবেন এবং তারপরই পুরসভার তরফে প্রশাসনিক অবস্থান ঠিক করা হবে। কিন্তু তার আগে নির্মাণটি ভাঙা যাবে না।

প্রসঙ্গত, লিলুয়ার একটি বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে আগেই মামলা দায়ের হয়েছিল। এরপর সেই বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিংহ। এর পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখে।



বেআইনি নির্মাণ মামলা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বিরোধিতা করে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ
আদালতের নির্দেশ অনুযায়ী, বিগত ৪ঠা সেপ্টেম্বর বাড়ি ভাঙতে বালি পুরসভা থেকে লোক পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদেরকে বাধার সম্মুখীন হতে হয়। পুরসভা জানায়, পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয়। বৃহস্পতিবার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’








