Uttarkashi Upadte: বাকি আর মাত্র পাঁচ মিটার, প্রকাশ্যে সুড়ঙ্গ খোঁড়ার ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরকাশীর সুড়ঙ্গে প্রায় ১৫ দিনেরও বেশী সময় ধরে আটকে রয়েছে শ্রমিকরা। প্রথমে যন্ত্র দিয়ে উদ্ধার কাজ চালানো হলেও পরে তা বিকল হতে যায়। ফলে উদ্ধার কাজ করতে এখন একমাত্র ভরসা হাত দিয়ে গর্ত খোলা। এই কাজ করছে অন্য শ্রমিকরা। কাল থেকেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। কাজ এগিয়ে গিয়েছে বহুদূর। আর নাকি বাকিমাত্র ৫ মিটার। অবশেষে আশার আলো দেখতে পাচ্ছে শ্রমিকপরিবাররা।

আরও পড়ুনঃ ক্ষতবিক্ষত দেহ, থ্যাতলানো মুখ, খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কীভাবে গর্ত খোঁড়া হচ্ছে সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা পিটিআই এর তরফ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে লক্ষ করা যাচ্ছে মোট আট জন শ্রমিক কাজে নেমেছে। তাদের মধ্যে তিন জন মাটি খুঁড়ছে, তিনজন দড়ি টানার কাজ করছে, এবং একজন তা দাড়িয়ে দেখছে।

বাকি আর মাত্র পাঁচ মিটার, সামনে এলো সুড়ঙ্গ খোঁড়ার ভিডিও
বাকি আর মাত্র পাঁচ মিটার, সামনে এলো সুড়ঙ্গ খোঁড়ার ভিডিও

এই মুহূর্তে দফায় দফায় চলছে সেই কাজ। শ্রমিকরা জানিয়েছেন প্রায় ৫১.৫ মিটার গর্ত খোঁড়া ইতিমধ্যে হয়ে গিয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, গতকাল রাতে তারা নিজেদের সবটা দিয়ে কাজ করেছেন। আর মাত্র বাকি ৫মিটার মাটি খোঁড়ার কাজ। তারা আশা করছে শ্রমিকদের উদ্ধার করতে হয়তো আর মাত্র কটা দিনের সময় লাগবে।

বাকি আর মাত্র পাঁচ মিটার, সামনে এলো সুড়ঙ্গ খোঁড়ার ভিডিও

বাকি আর মাত্র পাঁচ মিটার, সামনে এলো সুড়ঙ্গ খোঁড়ার ভিডিও

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী তরফ থেকেও জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। তিনি এও জানান শ্রমিকরা সুড়ঙ্গের মধ্যে নিরাপদে রয়েছে। তাদের কাছে খাবার, জল এবং ওষুধ সহ বাকি গুরুত্বপূর্ণ জিনিসও পৌঁছে দেওয়া হচ্ছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর