নজরবন্দি ব্যুরো: সাত সকালে শহরের ব্যস্ত এলাকায় উদ্ধার হল এক মৃতদেহ। মৃত ব্যক্তির শরীরে একাধিক ক্ষতর চিহ্ন। মুখ এতটাই থেঁতলে গিয়েছে যে দেখে চেনার উপায় নেই। শ্যামবাজারের একটি স্কুলের কিছু দূরেই দেহটি উদ্ধার হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিগজাউম-এর অশনি সংকেত! নিরাশাতেই দিন কাটবে শীতপ্রেমী বঙ্গবাসীর


জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শ্যামবাজারের এভি স্কুলের অদূরে এক ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয়রা। এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে। এদিকে স্কুলের সামনেই রয়েছে একটি পুলিশ কিয়স্ক। দ্রুত সেখানে খবর দেওয়া হয়। এরপর দেহ খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। দেহের অবস্থা দেখেই মনে করা হয়েছিল যে ওই ব্যক্তি জীবিত নেই। তবে নিয়ম মেনেই দেহটি উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে খবর, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের জন্যই মৃত্যু হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে ইট বা বড় পাথর দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়েছে। শ্যামপুর থানার পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মৃত ব্যক্তি পেশায় একজন রাঁধুনি ছিলেন। ছোট হোটেলগুলিতে রান্না করতেন। তবে তাঁকে কে বা কারা খুন করেছে এবং এই খুনের নেপথ্যে কারা রয়েছে তাঁদের খুঁজে বের করা হচ্ছে।
ক্ষতবিক্ষত দেহ, থ্যাতলানো মুখ, খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য









