Weather: ঘূর্ণিঝড় মিগজাউম-এর অশনি সংকেত! নিরাশাতেই দিন কাটবে শীতপ্রেমী বঙ্গবাসীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন ধরেই নিম্নচাপ নিয়ে জরুরী পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এরফলে বাংলায় যে শীতের আগমনে বাধা আসতে চলেছে সেকথাও জানানো হয়েছিল। এবার উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। বুধবারের মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। রাজ্যে ঘূর্ণিঝড়ের কী প্রভাব পড়বে? কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুনঃ আজ মেষসহ এই পাঁচ রাশিকে আগলে রাখবেন মা কালী, বাকিদের দিনটি কেমন কাটবে! জানুন রাশিফল

মৌসম ভবন জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এটি আগামীকাল অর্থাৎ ২৮ নভেম্বরের গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি ঘূর্ণিঝড় তৈরি হবে। নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২৯ নভেম্বর নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে। যার নাম দেওয়া হয়েছে ‘মিগজাউম’। বঙ্গবাসীর মধ্যে একটাই প্রশ্ন, ঘূর্ণিঝড়ের প্রভাবে কি শীতের আমেজ কাটবে?

ঘূর্ণিঝড় মিগজাউম-এর অশনি সংকেত! নিরাশাতেই দিন কাটবে শীতপ্রেমী বঙ্গবাসীর
ঘূর্ণিঝড় মিগজাউম-এর অশনি সংকেত! নিরাশাতেই দিন কাটবে শীতপ্রেমী বঙ্গবাসীর

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় শীত আসতে দেরি হয়েছে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দুপুরের দিকে গরমের অস্বস্তি বজায় থাকবে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

ঘূর্ণিঝড় মিগজাউম-এর অশনি সংকেত! নিরাশাতেই দিন কাটবে শীতপ্রেমী বঙ্গবাসীর

5 20

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অধিক অনুভূত হবে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনও জেলাতেই। পাহাড়ি এলাকায় আবহাওয়া মনোরম থাকবে। তবে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা এখনই নেই।

6 17

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর