নজরবন্দি ব্যুরোঃ আজ মঙ্গলবার। হিন্দুধর্ম অনুযায়ী আজকের দিনে মা কালী বিশেষ ভাবে পুজিত হয়। মা কালী সময়ের প্রতীক। তিনি তার ভক্তদের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনে। জানুন আজ কোন কোন রাশিকে দিশা দেখাবে মা কালী। জানুন আজকের রাশিফল।
আরও পড়ুনঃ আজ মহাদেবের কোপের মুখে পরতে পারে এই রাশিগুলি, জানুন রাশিফল


মেষ আজ আপনার অর্থ ভাগ্য খুব ভালো যাবে। জীবিকার ব্যাপারে সমস্ত চিন্তা থেকে আজকে মুক্ত হবেন। আপনার সম্পর্কের যে সমস্যা সৃষ্টি হয়েছিল তাতে কি আজকে নিস্তার পাবেন। আজকে কল্যাণকর কাজে কিছু পরিমাণ অর্থ ব্যয় হওয়ার সম্ভবনা রয়েছে।

বৃষ আজকে উচ্চপদস্থ কোন চাকরির যোগ দেখা দিতে পারে। শারীরিক যন্ত্রণা থেকে আজকে মুক্তি পাবেন। মা কালীর আশীর্বাদে আজকে আপনার সব মনস্কামনা পূরণ হবে। তবে জীবিকার ক্ষেত্রে একটু কাজের চাপ থাকতে পারে।



মিথুন আজকে মা কালীর আশীর্বাদ নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। আজকে আপনার পেশাগত বা পারিবারিক সমস্ত চাপ থেকে মুক্ত হবেন। নতুন বন্ধুর সাথে পরিচয় হবে। পারে অনেকদিন পর জীবনটাকে উপভোগ করতে পারবেন।

কর্কট আজকে কর্কট রাশি জাতক-জাতিকাদের আয় এবং সঞ্চয় দুই বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের শুভ যোগ রয়েছে। প্রেমের দিকটিও আজকে আনন্দময় থাকবে।

সিংহ কোমল স্বভাবের জন্য আজকে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনি আপনার কোমলতা দিয়েই সমস্ত যুদ্ধ জয় করার ক্ষমতা রাখেন, বিকেলের দিকে কিছু সুখবর আসার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা দিনটি স্পেশাল করে তুলবে। দামি বা প্রিয় কোন উপহার পেতে পারেন।
কন্যা নতুন কোন সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন কন্যা রাশির জাতক জাতিকারা। প্রিয়জনের ব্যবহারের জন্য আপনার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। ধৈর্য ধরুন সমস্ত সমস্যাথেকে মা আপনাকে রক্ষা করবেন।

তুলা ভাগ্য আছে একটু উঠানামা করতে পারে। পরিবারের সকলের সাথে আজকে সুসম্পর্ক বজায় থাকবে। তবে পেশা নিয়ে আজকে বিশেষ কোনো চিন্তার কারণ নেই। পড়াশোনায় মনোযোগী হনসাফল্য আসবেই।

বৃশ্চিক বেপরোয়া আচরণের ফলে আপনার প্রিয়জনরা আঘাত পেতে পারে। আর্থিক মন্দা দেখা দিতে পারে। তবে উচ্চশিক্ষায় সাফল্য আসবে। খুব তাড়াতাড়ি ভালো কোন খবর পাবেন।

ধনু আজকের দিনটি আপনার খুব সক্রিয় এবং কাজের মাধ্যমেই কাটতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। বিশেষ কোন ব্যক্তির সাথে পরিচয় হবে। যার কারণে আপনার মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য হবে।

মকর মা কালীর কৃপায় আজকে মকর রাশির জাতক জাতিকারা শারীরিক কষ্ট থেকে উপশম পাবেন। বয়স্ক ব্যক্তিদের ধর্মীয় স্থানে ভ্রমণের সুযোগ আসবে। বহুদিন পর প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাত হতে পারে।

কুম্ভ অফিসে আজকে বড় পদোন্নতি পাবার যোগ রয়েছে কুম্ভ রাশির। শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো ফল হবে। প্রেম জীবন আজকে আপনার ভালোবাসায় ভরে যাবে। আর্থিক দিক থেকেও প্রচুর পরিমাণে লাভবান হবেন।
আজ মেষসহ এই পাঁচ রাশিকে আগলে রাখবেন মা কালী, জানুন রাশিফল
মীন মা কালীর আশীর্বাদে আজকে আপনার বিরোধীরাও প্রশংসা করতে বাধ্য হবে। আর্থিক যোগ ও আজকে খুব ভালো। বহু নতুন সুখবর আসবে।









