নজরবন্দি ব্যুরোঃ আজ মহাদেবের কোপের মুখে পড়তে পারে একাধিক রাশির জাতক-জাতিকারা। দেখা দিতে পারে সংসারে অভাব অনটন। ভেঙে চুরমার হয়ে যেতে পারে সমস্ত সম্পর্ক। আজ আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে? জানুন এক নজরে আজকের রাশিফল।
আরও পড়ুনঃ আজ পাঁচ রাশির ওপর প্রসন্ন সূর্য দেবতা, জানুন সেই রাশিগুলি কী কী?


মেষঃ আজ যানবাহনের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এই রাশির জাতক জাতিকাদের। কোন আত্মীয় সঙ্গে প্রবল বিবাদ বাঁধতে পারে। জীবিকার ক্ষেত্রেও আজকে বেশ চাপ থাকবে। কোন শারীরিক কষ্টে আজকে জেরবার হয়ে যাবার সম্ভাবনা ও রয়েছে আপনার।

বৃষঃ আজকে এই রাশি জাতক-জাতিকাদের জনাব বাড়তি খরচ বাড়তে পারে। অতিরিক্ত খরচের কারণে সাংসারিক অশান্তি সৃষ্টি হতে পারে। পেশার ক্ষেত্র মধ্যম তবে কষ্ট বাড়তে পারে। আজকে ছোটদের সঙ্গেও বিবাদে জড়াতে পারেন।

মিথুনঃ তিন আজ আইনি কাজে সমস্যা বৃদ্ধি হতে পারে। অর্থভাগ্য অন্যদিনের তুলনায় একটু খারাপ থাকবে। সম্পর্কের ক্ষেত্রেও বাড়তে পারে চাপ। সাবধানে থাকুন কোনো বিপদের সম্মুখীন হতে পারেন।

কর্কটঃ আপনার রসিকতার স্বভাব আজকে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। আজ সম্মান নিয়েও হতে পারে টানাটানি। আর্থিক ক্ষেত্রে মন্দা। পারিবারিক চাপও আজকে অধিক মাত্রায় বৃদ্ধি পাবে।

সিংহঃ আজকে এই রাশি জাতক-জাতিকাদের ইচ্ছে পূরণ হবার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসবে। দাম্পত্য জীবনে কলহ বাঁধবে। আর্থিক উন্নতির যোগ আজকে আপনার নেই। আজকে আপনার প্রেমিকা আপনার উপর রেগে যেতে পারে।

কন্যাঃ আজকে সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। পরিবারে ঝামেলা বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির বিষয়টি নিয়ে আজকে চিন্তিত থাকবেন। তবে নতুন কোন কাজ শুরু হবার সম্ভাবনা আজকে রয়েছে।

তুলাঃ আজকে কর্ম ক্ষেত্রে একাধিক শত্রু মিলিত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তবে ব্যবসায়ীদের ব্যবসায় ভালো আয় হতে পারে। আজকে আপনার বিপদে আপনার প্রিয়জন পাশে থাকবে। রাতের দিকে কোন দুঃসংবাদ আসতে পারে।

বৃশ্চিকঃ আজকে আপনার দয়ালু মনোভাব আপনার জন্য খুশি বয়ে আনবে। দীর্ঘদিন পর আজকে আপনি আর্থিক চাপ থেকে মুক্ত হবেন। তবে সন্ধ্যের দিকে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

ধনুঃ বয়স্ক ব্যক্তিরা আজকে প্রবল মাথা যন্ত্রণা এবং অন্যান্য শারীরিক কষ্টে ভুগতে পারেন। তবে আজকে আপনার আর্থিক দিক সচ্ছল থাকবে। খেলার জগতের মানুষের জন্য আজকের দিনটি অশুভ।
মকরঃ অস্থির বিলাসবহুল জীবনযাপনের জন্য আজকে আপনার অর্থের হানি হতে পারে ব্যাপক পরিমাণে। আজকে অবিবাহিতরা প্রেমের প্রলোভনের শিকার হবেন। পাশাপাশি আজকে পারিবারিক কলহে জড়ানো সম্ভাবনাও রয়েছে।

কুম্ভঃ আজকে প্রতিদ্বন্দ্বী নারীর টোপ এড়িয়ে চলুন। বাড়ির বড়দের কথা মেনে চলুন। আজকে নিজের কোন সিদ্ধান্তে আপনি চলবেন না তাহলে বিপদে পড়বেন নিশ্চিত।

আজ মহাদেবের কোপের মুখে পরতে পারে এই রাশিগুলি, জানুন রাশিফল
মীনঃ আজকে সারাদিন আপনি ঝামেলার মধ্যে থাকবেন। বাড়তে পারে অশান্তি।










