এক হাড়হিম করা ঘটনার সাক্ষী রইল নিউটাউন। সুটকেসবন্দী অবস্থায় উদ্ধার এক যুবকের মৃতদেহ। বিগত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে।
অভিজাত বাংলোর শৌচালয় থেকে উদ্ধার হল সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৩০-এর একটি অভিজাত বাংলোয়। এরপরেই আইনজীবীর ভাই তাঁর স্বামীর বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগ করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানোর পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
ফের মৃত্যু হল আরও এক ভারতীয় পড়ুয়ার। উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে বসবাসের জন্য গিয়েছিল। সে বেশ কিছু সময় ধরে উধাও ছিল। সম্প্রতি ভোরবেলা তাকে খালের জলে ভেসে থাকতে দেখা যায়। খাল থেকে তোলার পর তাকে চিকিৎসার জন্য পাঠানো হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে কি ভাবে মৃত্যু হল তা এখনও সামনে আসেনি।
আবারও সামনে এলো জোড়া খুনের ঘটনা। প্রাক্তন প্রেমিকাকে মাঝরাতে ডেকে খুন করল প্রাক্তন প্রেমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই যুবককে খোঁজা ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ। এবং তারা গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে।