নজরবন্দি ব্যুরো: অভিজাত বাংলোর শৌচালয় থেকে উদ্ধার হল সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৩০-এর একটি অভিজাত বাংলোয়। এরপরেই আইনজীবীর ভাই তাঁর স্বামীর বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগ করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানোর পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: স্কটিশ চার্চের প্রাক্তনী মিঠুন, আর এক প্রাক্তনী মৃণাল সেন কে নিয়ে নস্টালজিক মহাগুরু
পুলিশ সূত্রে খবর, মৃত আইনজীবীর নাম ৬১ বছর বয়সী রেণু সিংহ। তাঁর স্বামীর নাম নিতিন সিংহ। তাঁরা নয়ডার ওই বাংলোয় থাকতেন। তাঁদের ছেলে বিদেশে থাকেন। আইনজীবীর ভাই তাঁর স্বামীর বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগ পেয়েই ওই অভিজাত বাংলোর গুদামে থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ওই গুদামে ৩৬ ঘণ্টা ধরে লুকিয়ে ছিলেন অভিযুক্ত।

মৃতার বোন পুলিশে অভিযোগ করে জানায় যে, গতদুদিন ধরে তিনি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তাঁর ফোন ধরেননি বোন। আর এই ঘটনায় তিনি তাঁর বোনের স্বামীকে নিয়ে সন্দেহ করেছেন বলেও জানান পুলিশকে। এরপরেই মৃতার ভাইকে নিয়ে আইনজীবীর বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। দরজা ভেঙে শুরু হয় তল্লাশি। এরপরেই শৌচালয় থেকে রেণুর দেহ উদ্ধার হয়।

এপ্রসঙ্গে ডিসিপি জানিয়েছে, ওই দম্পতির মধ্যে বাড়ি বিক্রি নিয়ে প্রায়শই ঝামেলা হত। নিতিন বাড়ি বিক্রি করতে চাইতেন। আর এই বাড়ি বিক্রি করার বিরোধিতা করতেন রেণু। শুধু তাই নয়, এক ক্রেতার থেকে আগাম টাকাও নিয়েছিলেন অভিযুক্ত। আর এই বচসার জেরেই খুন হয়েছে বলে অনুমান পুলিশের।
অভিজাত বাংলোর শৌচালয় থেকে উদ্ধার সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ, অভিযুক্ত স্বামী গ্রেফতার




