HomeTagsLawyer

Lawyer

অভিজাত বাংলোর শৌচালয় থেকে উদ্ধার সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ! গ্রেফতার স্বামী

অভিজাত বাংলোর শৌচালয় থেকে উদ্ধার হল সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৩০-এর একটি অভিজাত বাংলোয়। এরপরেই আইনজীবীর ভাই তাঁর স্বামীর বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগ করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানোর পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।

ইডির ক্ষমতা না কমালে দেশে কেউ নিরাপদ নয়, সুপ্রিম কোর্টে অভিযোগ আইনজীবীর

ইডির ক্ষমতা না কমালে দেশে কেউ নিরাপদ নয়, সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন অন্যতম খ্যাতানামা আইনজীবী হরিশ সালভে। দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে সালভে আরও বলেন, ইডির হাতে ভয়ঙ্কর ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতায় শীঘ্রই রাশ টানা দরকার, না হলে দেশের কোনও নাগরিক নিরাপদে থাকতে পারবে না।

Amartya Sen: কিছুতেই কাটছে না জট, জল্পনার মাঝেই অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ ধরাল বিশ্বভারতী

অমর্ত্য সেনের এবং বিশ্বভারতীর জমি জট কিছুতেই কাটছে না। বিশ্বভারতীর জমি দখলকে কেন্দ্র করে একাধিক জল্পনার মাঝেই অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ ধরাল বিশ্বভারতীর রেজিস্ট্রার। ১৯৭১ সালের উচ্ছেদ আইন অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত বিশ্বভারতীর।

Satyabrata Banerjee: প্রয়াত জলুবাবু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

প্রয়াত প্রাক্তন মন্ত্রী সত্যব্রত মুখ্যোপাধ্যায়। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি রাজনৈতিক মহলে জলুবাবু নামেই পরিচত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার কলকাতার সানি পার্কের বাড়িতে মৃত্যু হয় তাঁর। ২০০৮ সাল থেকে ২০০৯ সাল অবধি রাজ্য বিজেপির সভাপতিও ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

Mamata Banerjee: সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি, বিজেপিকে আক্রমণে মমতা

বুধবার পিনকন ও টাওয়ার গ্রুপের মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। যার মধ্যে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু আলিপুরের বাড়িতেও চলে তল্লাশি অভিযান চালায় ইডি। ইডির এই তল্লাশি অভিযানের সঙ্গে মেঘালয়ের ভোট গণনার বিষয়টি মিলিয়ে দেখতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি। শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি করছে।

Trending Now