Amartya Sen: কিছুতেই কাটছে না জট, জল্পনার মাঝেই অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ ধরাল বিশ্বভারতী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব‍্যুরো: অমর্ত্য সেনের এবং বিশ্বভারতীর জমি জট কিছুতেই কাটছে না। বিশ্বভারতীর জমি দখলকে কেন্দ্র করে একাধিক জল্পনার মাঝেই অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ ধরাল বিশ্বভারতীর রেজিস্ট্রার। ১৯৭১ সালের উচ্ছেদ আইন অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত বিশ্বভারতীর।

আরও পড়ুন: গরমে নাজেহাল রাজ্যবাসী, লু’র থেকে বাঁচতে কি কি করণীয়? জানুন…

WhatsApp Image 2023 04 14 at 1.45.20 PM 2

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ১৩ ডেসিবল জমি নিয়ে। দীর্ঘ সময়ের মাঝেই নিজে ব্যবস্থা নেবেন বলে ময়দানে নেমছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জটিলতা ক্রমাগত বেড়েই চলেছে। পরিস্থিতি এমন দিকে গড়াতে শুরু করেছে, যে কোনও সময় জমি দখল করতে পারে বিশ্বভারতী

WhatsApp Image 2023 04 14 at 1.45.20 PM 1

কিন্তু মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে জমি দখল করা যায় যায়, সে বিষয়ে বোলপুর মহকুমা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হন বাড়িটির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার। আদালত অমর্ত্য সেনের বাড়ির চত্বরে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন শান্তিনিকেতন থানার কর্তব্যরত ওসিকে। এর আগে বিশ্বভারতীর তরফে অমর্ত্য সেনকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবীদ উপস্থিত না থাকার কারণে ১৯৭১ এর উচ্ছেদ আইন অনুযায়ী পদক্ষেপ করার কথা জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

কিছুতেই কাটছে না জট, আইন অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত বিশ্বভারতীর

WhatsApp Image 2023 04 14 at 1.45.20 PM
কিছুতেই কাটছে না জট, আইন অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত বিশ্বভারতীর

বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, বিশ্বভারতী কর্তৃপক্ষ গত মাসের ১৯ তারিখ হেয়ারিংয়ের জন্যে অমর্ত্য সেনকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি নিজে উপস্থিত হননি। উকিল মারফত সময় চেয়েছিলেন। কিন্তু আইন অনুযায়ী ৭ দিনের বেশি সময় দেওয়া যায় না। তাও তারা যতটা সম্ভব সময় দিয়েছেন। আগামী ১৯ তারিখ কড়া সিদ্ধান্ত নেবেন বলে ঠিক করেছেন। আগামী ১৯ তারিখ পদক্ষেপ নেওয়া হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত