নজরবন্দি ব্যুরো: হু হু করে বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা! আর তাপমাত্রা বাড়তে বাড়তে এখন রীতিমত গরমে নাজেহাল রাজ্যবাসী। সকাল থেকেই রোদের তাপ প্রখর! বাইরে বইছে লু! এই পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে বাইরে থাকলে শরীরে ক্লান্তি, হিট স্ট্রোক, মাথাব্যথা, সর্দি, বমি, ও ত্বকের সমস্যা দেখা দিয়ে থাকে। তবে এই লু থেকে নিরাপদে থাকার একাধিক উপায় রয়েছে। তাহলে চলুন দেখেনি সেগুলি কি কি…
আরও পড়ুন: COVID-19: নয়া ভ্যারিয়েন্টের জেরেই বাড়ছে করোনা! দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার পার



১, খুব একটা প্রয়োজন না হলে বাড়ি থেকে বাইরে বেরাবেন না। আর বেরালেও একদমই খালি পেটে তো নয়। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় জল ও মিষ্টি শরবৎ পান করে বেরোন। কিংবা এই সময়ে দইয়ের ছাছ বা দই খাওয়া উচিত।



২, বাইরে বেরলে বার বার জল পান করুন। জলের সঙ্গে নুন-চিনি, বাতাসা কিংবা গ্লুকোন-ডি মিশিয়ে নিন। এই সময় শরীরে জলের মাত্রা ঠিক রাখা টা খুবই জরুরী। এছাড়াও পানীয় হিসেবে লেবুর সরবত, ডাবের জল, আখের রস খান।
৩, এই রোদে বাইরে বেড়ালে অবশ্যই সঙ্গে টুপি, সানগ্লাস, জলের বোতল, ছাতা সঙ্গে রাখুন। হালকা রঙের পোশাক পড়ুন। এছাড়াও দুপুর বেলাতে সব সময় হালকা খাবার খান। এই বেশি মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। আরও বেশি ভালো হয় যদিও খাবার শেষে তরমুজ, শশা জাতীয় ফল খান।
গরমে নাজেহাল রাজ্যবাসী, লু’র থেকে নিরাপদে থাকার একাধিক উপায় রয়েছে

উল্লেখ্য, শুক্রবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকতে পারে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।







