উল্লেখ্য, এই ঘটনায় প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে।
জোরপূর্বক নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী। এবিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এবিষয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, বিশ্বভারতী উচ্ছেদ করতে চাইলে Amartya Sen এর বাড়ির সামনে ধর্নায় বসতে হবে।
অমর্ত্য সেনকে ফের উচ্ছেদের নোটিশ ধরাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৫ দিনের মধ্যে জমি খালি করতে হবে অমর্ত্য সেনকে। ৬ মের মধ্যে ১৩ ডেসিমেল জমি খালি করার নির্দেশ দিল বিশ্বভারতী। তবে কী অমর্ত্য সেন এই মুহুর্তে বিদেশে থাকার কারণেই জমি পুনরায় উদ্ধারের চেষ্টা বিশ্বভারতীর? উঠছে প্রশ্ন।
অমর্ত্য সেনের এবং বিশ্বভারতীর জমি জট কিছুতেই কাটছে না। বিশ্বভারতীর জমি দখলকে কেন্দ্র করে একাধিক জল্পনার মাঝেই অমর্ত্য সেনের আইনজীবীকে নোটিশ ধরাল বিশ্বভারতীর রেজিস্ট্রার। ১৯৭১ সালের উচ্ছেদ আইন অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত বিশ্বভারতীর।