Amartya Sen -এর বাড়ির সামনে ধর্নায় বসতে হবে, নির্দেশ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমি জট নিয়ে উত্তাপ ক্রমাগত বেড়েই চলেছে। জোরপূর্বক নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্বভারতী। এবিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এবিষয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, বিশ্বভারতী উচ্ছেদ করতে চাইলে Amartya Sen এর বাড়ির সামনে ধর্নায় বসতে হবে।

আরও পড়ুনঃ Skin care: বাসি রুটি দিয়েই করুন রূপচর্চা! জানুন কিভাবে?

উল্লেখ্য, বিশ্বভারতীর তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে, অনুমোদিত দখলদার উচ্ছেদ আইন ১৯৭১ ধারা ৫ এর উপধারা ১ এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে ফেরানো হবে ১৩ ডেসিমেল জমি। প্রয়োজনে বল প্রয়োগ করে জমি উদ্ধার করা হবে। ৬ মে’র মধ্যে বিশ্বভারতীর প্লট নম্বর ২০১ উত্তর-পশ্চিম কোণে অর্থাৎ এল আর প্লট নম্বর ১৯০০/২৪৮৭ সুরুল মৌজার ১৯০০ জেএল নম্বর ১০৪ পাবলিক সম্পত্তির উপর অনুমোদিত দখল জমি খালি করা নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত যুগ্ম কর্মসচিব ও এস্টেট অফিসারের।

Amartya Sen -এর বাড়ির সামনে ধর্নায় বসতে হবে, মন্ত্রীকে নির্দেশ মমতার 

মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এবিষয়ে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তিনি বলেন, বিশ্বভারতী যদি জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে সেক্ষেত্রে প্রতীচীর সামনে শান্তিপূর্ণ অবস্থানের। দলের নেতা-কর্মীর পাশাপাশি বাউলদেরও এতে যুক্ত করার কথা বলেন তিনি।

Amartya Sen -এর বাড়ির সামনে ধর্নায় বসতে হবে, মন্ত্রীকে নির্দেশ মমতার 

Amartya Sen -এর বাড়ির সামনে ধর্নায় বসতে হবে, মন্ত্রীকে নির্দেশ মমতার 

এর আগে শান্তিনিকেতনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের সনে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোর্ট কাছারি করে সব হবে না। জনতার আদালতও রয়েছে। এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় শিক্ষা দফতর আশা করি এ ভাবে যথেচ্ছচারিতার খোঁজ নিয়ে দেখবে। বিজেপি করলে সাত খুন মাপ। এটা হতে পারে না। আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।

কার্যত হুঁশিয়ারি সুরে বলেন, অমর্ত্যদাকে বিজেপি যেন অপমান যেন না করে। একইসঙ্গে তিনি বলেন, ওরা আপনার সম্পর্কে যা বলছে তা বাংলার মানুষ মোটেও ভালভাবে নিচ্ছে না। আপনি কখনও ওদের কথায় মানসিকভাবে ভেঙে পড়বেন না। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, Amartya Sen -এর বাড়ির সামনে ধর্নায় বসতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত