Skin care: বাসি রুটি দিয়েই করুন রূপচর্চা! জানুন কিভাবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ত্বকের খেয়াল রাখতে আমরা কত কি না করি! কিন্তু বর্তমান কালে এই পলিউশান, ব্যস্ততা! সব মিলিয়ে আমরা নিজেদের জন্য একবিন্দু ও সময় বের করতে পারি না। তাছাড়াও এই গরমে ফুসকুড়ি, মুখে টান ভাব, ব্রন, মুখের অবস্থা একদম খারাপ করে দেয়! হাজার রকম জিনিস ব্যবহার করেও আমরা কোনও সমস্যার হাত থেকে রেহাই পাই না।

বাসি রুটি দিয়েই করুন রূপচর্চা! জানুন কিভাবে

আরও পড়ুন: Cyclone Mocha: ঘূর্ণিঝড়ের মোকাবিলায় চালু হচ্ছে কন্ট্রোল রুম, কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে নবান্ন

কিন্তু এই একাধিক সমস্যার সমাধান রয়েছে আপনার রান্না ঘরেই। কিভাবে জানেন? বাসি রুটি দিয়েই আপনি আপনার ত্বকের একাধিক সমস্যার সমাধান করতে পারবেন! কিভাবে চলুন জেনে নিন… রাতে বেচে যাওয়া রুটি দিয়েই সকালে বানিয়ে নিন। আর এই ফেসপ্যাক ব্যবহার করলেই আয়নার মতো মুখ চকচক করবে।

WhatsApp Image 2023 05 02 at 5.04.50 PM
বাসি রুটি দিয়েই করুন রূপচর্চা, বেচে যাওয়া রুটি গুলিকে কাজে লাগান এই ভাবে

কিভাবে? প্রথমে বাসি রুটি দুটি টুকরো টুকরো করে ছিঁড়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এরপর সামান্য ওটস নিয়ে মিক্সিতে একসঙ্গে গুঁড়ো করে নিন।এরপর রুটি ও ওটসের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। পাশাপাশি যোগ করুন ২ চামচ সর, ৪ চামচ গোলাপ জল ও এক চিমটে হলুদ। সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিলেই তৈরি রুটির ফেসপ্যাক।

বাসি রুটি দিয়েই করুন রূপচর্চা, বেচে যাওয়া রুটি গুলিকে কাজে লাগান এই ভাবে

বাসি রুটি দিয়েই করুন রূপচর্চা! জানুন কিভাবে

এবার ভালো করে জল দিয়ে ধুয়ে মুখ আর গলায় এই মিশ্রণ ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে তা ধুয়ে নিন। প্রতিমাসে এটি ৪ বার ব্যবহার করতে পারবেন। তবে এই স্ক্রাবটি লাগিয়ে খুব বেশি মুখ ঘষবেন না। এতে মুখে দাগ পড়বে। লাগিয়ে রেখে হালকা ঘষে ধুয়ে নিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত