Cyclone Mocha: ঘূর্ণিঝড়ের মোকাবিলায় চালু হচ্ছে কন্ট্রোল রুম, কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আমফানের স্মৃতি উসকে দিয়ে ফের বাংলার দিকে ধেয়ে আসছে এক ভয়ংকর ঘূর্ণিঝড় মোচা! শুধু তাই নয়, ঘূর্ণিঝড় নাকি আমফানের থেকেই আরও বেশি ভয়ংকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে! ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে নবান্ন। পাশাপাশি মে মাসের শুরু থেকেই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় চালু হচ্ছে কন্ট্রোল রুম।

WhatsApp Image 2023 05 02 at 4.52.32 PM

আরও পড়ুন: ১৪ বছরের বন্ধুত্ব থেকে ভালবাসা! শ্বেতাকে কোটি টাকার উপহার অয়নের

সূত্রের খবর, আবহাওয়া সংস্থা ‘ওয়েদার অব কলকাতা’র দাবি অনুযারি, মে মাসেই বঙ্গে আছড়ে পরতে পারে ঘূর্ণিঝড় মোচা। ওই ঘূর্ণিঝড় প্রায় ১৬০ কিমি বেগে স্থলভাগে আঘাত আহতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ উপকূলেও আঘাত করবে এই ঘূর্ণিঝড়! এই ঝড়ের টানা অনেক ঘণ্টা করে ধ্বংসলীলা চালাতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি প্রবল ঝড় বৃষ্টিতে ভিজতে চলছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা। জানা যাচ্ছে, বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে মোচা। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের গতি সম্পর্কে সম্পূর্ণ জানা যায়নি।

WhatsApp Image 2023 05 02 at 4.46.18 PM
ঘূর্ণিঝড়ের মোকাবিলায় চালু হচ্ছে কন্ট্রোল রুম, শীঘ্রই বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ,ঘূর্ণিঝড় মোচার মোকাবিলায় মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগে থেকেই কন্ট্রোল রুম খোলা হয়। পাশাপাশি রাজ্যের সব জায়গায় বিপজ্জনক নদী বাঁধগুলির পরিস্থিতি খতিয়ে দেখার। যদিও এই ঘূর্ণিঝড় মোচা বাংলার উপকূলের উপর কতটা প্রভাব ফেলবে, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট কিছুই জানাননি আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় চালু হচ্ছে কন্ট্রোল রুম, শীঘ্রই বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা

WhatsApp Image 2023 05 02 at 4.46.18 PM 1

উল্লেখ্য, গত বছর মে মাসে রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। লণ্ডভণ্ড করে দেয় গোটা বাংলা। মাথার উপরের ছাদ হারিয়েছিল কয়েকশো হাজার পরিবার। স্বাভাবিক গতি হারিয়েছিল শহর কলকাতা। জনজীবন স্বাভাবিক হতে কোথাও কোথাও একমাসেরও বেশি সময় লেগেছে। উপকূলীয় এলাকা গুলি ছন্দে ফিরতে অনেকটাই সময় নিয়েছে। এহেন পরিস্থিতিতে ফের ঘূর্ণিঝড়! আতঙ্ক ছড়াচ্ছে গোটা বঙ্গে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত