নজরবন্দি ব্যুরো: প্রথমে বন্ধুত্ব, তারপর ঘনিষ্ঠতা! আর ১৪ বছরের ভালোবাসার জেরে নামি-দামি উপহার, বিভিন্ন সময়ে দেশের বহু জায়গায় ভ্রমণ! বন্ধুত্ব থেকে ভালবাসার এই সফরে বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে ফ্ল্যাট ও দামি গাড়ি উপহার দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন চক্রবর্তী। সম্প্রতি ইডির জেরায় এমনটাই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন অয়নের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী।
আরও পড়ুন: Partha Chatterjee-র সঙ্গে সরাসরি যোগ! CBI স্ক্যানারে আরও ১ প্রভাবশালী নেতা
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরেই উঠে আসে অয়ন শীলের নাম। আর নাম উঠতেই এর পরই গত ১৯ মার্চ অয়নের সল্টলেকের অফিসে হানা দেয় ইডির আধিকারিকরা। প্রায় ৩৭ ঘণ্টা তল্লাশির পর ২০ মার্চ গ্রেফতার করা হয় শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলকে। অয়নের গ্রেফতারির পরেই একের পর এক তথ্য পান আধিকারিকরা। আর তারপরেই অয়ন শীলের অফিসে তল্লাশি চালিয়েই উঠে এসেছিল তাঁর বান্ধবী শ্বেতা চক্রবর্তীর নাম!

এরপরেই শ্বেতার গাড়ি ও সম্পত্তির বিভিন্ন নথি অয়নের অফিস থেকেই উদ্ধার করেন ইডি। যদিওবা প্রথমে শ্বেতা জানিয়েছিলেন, তিনি অয়নকে কাজের সূত্রেই চেনেন। কিন্তু শ্বেতার এই কোটি কোটি টাকার সম্পতির সঙ্গে অয়নের যোগসূত্র কোথায়? জানতে কিছুদিন আগেই শ্বেতা চক্রবর্তীকে তলব করে ইডি আধিকারিকরা জেরা করেন।

ইডি সূত্রের খবর, বিভিন্ন তথ্যের সন্ধানে শ্বেতাকে টানা জেরা করা হয়। এমনকি জেরার মাঝেই একসময় শ্বেতা প্রায় কেঁদেও ফেলেন। শ্বেতা জানিয়েছে, অয়নকে সে ব্যবসায়ী হিসেবেই জানত। সে জানতই না যে অয়ন নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত! পাশাপাশি সে আরও জানায়, ১৪ বছরের আগে কাজের সূত্রেই দু’জনের মধ্যে পরিচয় হয়। এরপরেই বন্ধুত্ব থেকেই ঘনিষ্ঠ হন তাঁরা। এরপরে একের পর এক নামি দামি উপহার! বিভিন্ন দেশে ভ্রমণ! কোটি কোটি টাকার ফ্ল্যাট আর গাড়িও কিনে দিয়ে ছিলেন অয়ন।
১৪ বছরের বন্ধুত্ব থেকে ভালবাসা, অয়নের গ্রেফতারির পর উঠে এসেছিল শ্বেতা চক্রবর্তীর নাম

প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রোমোটার অয়ন শীলের ছেলের ঘনিষ্ঠ বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করা হয়েছিল। ইতিমধ্যেই তাঁকে ইডির দফতরে তলব করেছেন আধিকারিকরা। আর সেই তলবের জেরেই বুধবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন অয়ন শীলের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইডির দফতরে ইমনের সঙ্গে আসেন তাঁর বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ও।



