নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের স্ক্যানারে শাসক দলের আরও এক প্রভাবশালী নেতা। তাঁর বিরুদ্ধে চাকরির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। এমনকি এই মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও ওই প্রভাবশালী নেতার সরাসরি লেনদেন হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Calcutta High Court: বিবাহিত পুরুষ লিভ ইন করলেও প্রতারক নয়, জানাল আদালত



নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়। আরও কয়েকজন নেতা গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে। এবার এই প্রভাবশালী নেতার হদিশ মিলতেই শোরগোল পড়েছে। গ্রুপ সি পদে নিয়োগের জন্য অযোগ্য প্রার্থীদের থেকে ১২ লক্ষা টাকা করে নিয়েছিলেন বলে অভিযোগ। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলেই খবর।

Partha Chatterjee-র সঙ্গে সরাসরি যোগ!, শাসক দলের প্রভাবশালী নেতার হদিশ
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারিয়েছেন বহু শিক্ষক ও শিক্ষাকর্মী। গত শনিবার ১০ জন চাকরিপ্রাপককে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। বুধবারও সাতজনকে চাকরি সংক্রান্ত নথি এবং আর্থিক লেনদেনের কাগজপত্র সহ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। এই মামলায় পার্থ সরকার নামের এক ব্যক্তির নাম জড়িয়েছে। ধৃত কুন্তল ঘোষের দাবি, পার্থ সরকার কালো টাকা সংগ্রহ করে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন। যদিও পার্থ সরকারের দাবি তিনি কুন্তল ঘোষকে চেনেনই না।



নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হুগলি থেকে গ্রেফতার করা হয়েছিল। এই জেলায় দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা জানতে গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের হুগলি জেলার কয়েকজন আধিকারিককে এদিন নিজাম প্যালেসে তলব করা হয়। আধিকারিকদের ২০১৪ সালের নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছিল।








