এখন নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের কী মন্তব্য? ভরা এজলাসে কৌতুহল প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের অন্যতম চর্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন, আমার কৌতুহল স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে এই সব মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী?
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৪-র লোকসভা ভোটের একবছর আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, 'আগামী বছরের ভোট কখনই একমুখী বা বিজেপি কেন্দ্রীক হবে না। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি।'
রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন। এমনটাই পরিবার সূত্রে খবর, এই মুহুর্তে বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। কী কারণে নোবেল নিচ্ছেন না তিনি। তা এখনও জানা যায়নি।