নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আবার কখনও পাহাড় প্রমাণ দুর্নীতির কথা বলে জল্পনা বাড়িয়েছেন। এখন নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের কী মন্তব্য? ভরা এজলাসে কৌতুহল প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের অন্যতম চর্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন, আমার কৌতুহল স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে এই সব মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী?
আরও পড়ুনঃ Mithun Chakraborty: কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব, মন্তব্য করে জল্পনা বাড়ালেন মিঠুন


বুধবার শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির একটি মামলা চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন চলাকালীন এই মন্তব্য করে বসলেন। তাঁর কথায়, এত বড় নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীরা কী বলছেন? তাঁর কথায়, অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন। নোবেলজয়ী অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমার জানতে ইচ্ছে করছে এঁরা কী বলছেন? নিয়োগ দুর্নীতি নিয়ে মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী?

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, দুর্নীতির সঙ্গে ধেড়ে ইঁদুর যুক্ত রয়েছে। তাঁদের খুঁজে বের করতে হবে। এমনকি সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তাঁকে। আবার কখনও বলেছেন, দুর্নীতি মধ্যে যে সুড়ঙ্গ রয়েছে, সেখান থেকে আলো দেখতে পাচ্ছেন না।
নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের কী মন্তব্য? কৌতূহল বিচারপতির

গত কয়েক মাস ধরে একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। যার জেরে শিক্ষা দফতরের মন্ত্রী সহ একাধিক প্রাক্তন আধিকারিকরা জেলের মধ্যে রয়েছেন। এমত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী পদের সম্ভাবনার কথা বলে জল্পনা বাড়িয়েছেন অমর্ত্য সেন। এখন আবার সেই নোবেলজয়ীদের থেকে মন্তব্য শুনে জল্পনা বাড়ালেন বিচারপতি।









