Mithun Chakraborty: কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব, মন্তব্য করে জল্পনা বাড়ালেন মিঠুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। আবাস দুর্নীতির ভুরি ভুরি অভিযোগে জেরবার রাজ্যের শাসক দলের নেতারা। অন্যদিকে, হকের টাকা এবং বাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি চলেছেন বিজেপি নেতারা। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিশেষ ঘোষণা বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর।

আরও পড়ুনঃ SSC-TET Scam: ফের কুন্তলকে সিবিআইয়ের তলব, নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য

এদিন দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে সভার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। ছিলেন বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, যদি না মরে যাই, যাদের কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনাতেই হবে। এর জন্য কাউকে বিজেপি হতে হবে না। কোনও নেতার ঘনিষ্ঠ হতে হবে না। সেখান থেকেই আবাস নিয়ে প্রতিশ্রুতি দিলেন তিনি।

কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব, কটাক্ষ মিঠুনের 
কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব, কটাক্ষ মিঠুনের 

একইসঙ্গে নাগরিকত্ব সংশোধিত আইন নিয়েও মন্তব্য করতে শোনা যায় মিঠুনকে। তাঁর অভিযোগ, সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে রাজ্যের শাসক দল। সঠিক আসল ভোটার ও আধার কার্ড থাকলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। তাঁদের নাগরিকত্বের বিষয় নিয়ে কোনও চিন্তা নেই। অর্থাৎ, গত কয়েক বছর ধরে নাগরিকত্ব ইস্যু নিয়ে দক্ষিণ ২৪ পরগণা সহ একাধিক জেলায় যে চাপানুতোর শুরু হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন অভিনেতা।

একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখরোচক কথা শোনা গেল মিঠুনের মুখে। তিনি বলেন, নাম তুফান, বছরে এক-আধ বার আসি। যখন আসি প্রলয় ঘটে। যখন যাই ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়।

কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব, কটাক্ষ মিঠুনের 

কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব, কটাক্ষ মিঠুনের 
কাঁচা বাড়ি পাকা আমিই করে দেব, কটাক্ষ মিঠুনের 

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে রাজ্য নেতৃত্ব যেভাবে বাড়তি গুরুত্ব দিয়েছে, তাতে প্রশ্ন উঠছে, আগামী দিনে বিশেষ গুরুত্ব পাচ্ছেন তিনি। বিশেষ করে আবাস যোজনা নিয়ে মিঠুনের মন্তব্য আরও জল্পনা বাড়াল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন