SSC-TET Scam: ফের কুন্তলকে সিবিআইয়ের তলব, নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে বিরাট প্রশ্নে মুখে রাজ্যের শাসক দল। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে হুগলী জেলা যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষের নাম। গত বুধবারের পর ফের ফের কুন্তলকে সিবিআইয়ের তলব। তা মেনেই সিবিআইয়ের দফতরে হাজিরা দিয়েছেন তিনি। কেন আট দিনের মাথায় ফের কুন্তলকে সিবিআইয়ের তলব ঘিরে একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Assembly Election: ফেব্রুয়ারিতে জোড়া পরীক্ষার মুখোমুখি তৃণমূল, ঘোষণা করল কমিশন

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দেওয়া চার্জশিটে মানিক ও তাঁর পরিবার ছাড়াও তাপস মণ্ডলের নাম ছিল। সেই তাপস মণ্ডলকে একাধিকবার এর আগে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। শেষবার সিবিআই দফতরে কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে তাপস মণ্ডলকে জিজ্ঞাসবাদ করা হয়েছিল।

ফের কুন্তলকে সিবিআইয়ের তলব, তাপসের অভিযোগ খণ্ডন 
ফের কুন্তলকে সিবিআইয়ের তলব, তাপসের অভিযোগ খণ্ডন 

কুন্তলের বিরুদ্ধে তাপসের অভিযোগ ছিল ৩২৫ জনের মধ্যে একাধিক জনকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা তুলেছিলেন যুব তৃণমূল নেতা। যদিও তাপসের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা কুন্তল। তাঁর কথায়, তাপস মণ্ডল কী বলছেন, সেটা তাঁর জানা নেই। যদি সেরকম হত তাহলে প্রথম দিন কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হল?

ফের কুন্তলকে সিবিআইয়ের তলব, তাপসের অভিযোগ খণ্ডন 

ফের কুন্তলকে সিবিআইয়ের তলব, তাপসের অভিযোগ খণ্ডন 
ফের কুন্তলকে সিবিআইয়ের তলব, তাপসের অভিযোগ খণ্ডন 

সূত্রের খবর, সেদিনের পর একাধিকবার তাপস মণ্ডলকে তলব করা হয়েছে। এমনকি তাঁর দাবি ছিল গোটা নিয়োগ দুর্নীতিতে একশো কোটি টাকার খেলা হয়েছে। তাই সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন