Assembly Election: ফেব্রুয়ারিতে জোড়া পরীক্ষার মুখোমুখি তৃণমূল, ঘোষণা করল কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২৩ সালের শুরুতেই বিরাট চমক দিল নির্বাচন কমিশন। বুধবার নিয়ম মেনে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের দিন ঘোষণা করা হল নির্বাচন কমিশনের তরফে।  মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ত্রিপুরায় নির্বাচন রয়েছে ১৬ ফেব্রুয়ারি। আগামী ২ মার্চ তিন রাজ্যের ফল ঘোষণা।

আরও পড়ুনঃ Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে নজিরবিহীন ঘটনা, কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট

ইতিমধ্যেই মেঘালয় এবং ত্রিপুরার নির্বাচনে অংশগ্রহণের কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ত্রিপুরায় নিয়ম করে প্রচারে জোর দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেবরা। বিজেপি বনাম বামেদের লড়াইয়ে তাঁরাও এক্স ফ্যাক্টর হতে চায়। যদিও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাত মিলিয়েছে বাম-কংগ্রেস। বাংলার ফর্মুলায় কোনও বাজিমাত করতে পারবেন জিতেন্দ্র চৌধুরীরা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফেব্রুয়ারিতে জোড়া পরীক্ষার মুখোমুখি তৃণমূল, নির্বাচনের দিন ঘোষণা 
ফেব্রুয়ারিতে জোড়া পরীক্ষার মুখোমুখি তৃণমূল, নির্বাচনের দিন ঘোষণা 

অন্যদিকে, মেঘালয়ের নির্বাচনের দিকে বিশেষ নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। চলতি মাসেই দ্বিতীয়বার মেঘালয়ে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গারো এলাকা থেকে বিজেপি ও এনপিপি জোটের সরকারকে উৎখাতের ডাক দিলেন তিনি। কারণ, বিরোধী বেঞ্চে থাকা তৃণমূলের এবার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে ঘাসফুল শিবির। মেঘেদের দেশে কোনও চমক দেখাতে পারবে তৃণমূল?

ফেব্রুয়ারিতে জোড়া পরীক্ষার মুখোমুখি তৃণমূল, নির্বাচনের দিন ঘোষণা 

ফেব্রুয়ারিতে জোড়া পরীক্ষার মুখোমুখি তৃণমূল, নির্বাচনের দিন ঘোষণা 
ফেব্রুয়ারিতে জোড়া পরীক্ষার মুখোমুখি তৃণমূল, নির্বাচনের দিন ঘোষণা 

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি করা হবে আগামী ২১ জানুয়ারি। মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি হবে ৩১ জানুয়ারি। ত্রিপুরায় মনোনয়ন জমা দেওয়া যাবে ৩০ জানুয়ারি অবধি। মনোনয়ন তোলা যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মেঘালয় এবং নাগাল্যান্ডের নির্বাচনের জন্য মনোনয়ন জমা করা যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন তোলা যাবে ১০ ফেব্রুয়ারি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন