Banga Bibhusan: বঙ্গ বিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন! জানানো হল পরিবারের তরফে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ বিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে বিদেশে রয়েছেন নোবেলজয়ী। এখনই ফিরছেন না দেশে। তাই রাজ্য সরকার প্রদত্ত এই সম্মান নিচ্ছেন না তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন চলতি বছরে বঙ্গ বিভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফে।

আরও পড়ুনঃ SSKM প্রতিটি প্রভাবশালীর জন্য নিরাপদ জায়গা, পার্থ প্রসঙ্গে বিস্ফোরক হাই কোর্ট

উল্লেখ্য, পুরস্কার না নেওয়ার কোনও সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি নোবেলজয়ীর তরফে। সোমবার রাজ্য় সরকারের তরফে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদানের আয়োজন হয়েছে। অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও সম্মান প্রদানের কথা। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে, অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল যে, তিনি রাজ্য় সরকারের সম্মান নিচ্ছেন না।

বঙ্গ বিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন! জানানো হল পরিবারের তরফে

কিন্তু ভার্চুয়াল মাধ্যমেও তো সম্মানগ্রহণ করা যেত! তাই সম্মান এড়িয়ে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। অমর্ত্যর এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা সামনে আসছে। কারণ এসএসসি দুর্নীতি মামলায়, একদিন আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

24 10

তার পরই অমর্ত্য এবং অভিজিৎ বিনায়কদের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করার ডাক দেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তারপরেই এই সিদ্ধান্ত। শুধুমাত্র অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ই নন, কৌশিক বসু, দেবশঙ্কর হালদার-সহ প্রথিতযশাদের কাছেও রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাখ্যানের আর্জি জানান সুজন।

25 11

বঙ্গ বিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন! জানানো হল পরিবারের তরফে

তাঁর বক্তব্য ছিল, “রাজ্য সরকার কলুষিত, তাদের দেওয়া সম্মান বয়কট করুন।” চিঠি লিখে বিশিষ্টদের কাছে আবেদন করেন সিপিএম নেতা সুজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত