Amartya Sen: বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন, জানিয়ে দিল পরিবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন। এমনটাই পরিবার সূত্রে খবর, এই মুহুর্তে বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। কী কারণে নোবেল নিচ্ছেন না তিনি। তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ Saumitra Khan: শিক্ষক দুর্নীতিতে সরাসরি জড়িয়ে বন্দ্যোপাধ্যায় পরিবার, বিস্ফোরক সৌমিত্র  

সোমবারেই রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে অমর্ত্য সেনকে। এছাড়াও সেই তালিকায় রয়েছে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তার পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল তিনি বঙ্গ বিভূষণ নেবেন না তিনি।

বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন, কারণ কী? 
বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন, কারণ কী? 

গতকালই চাকরী প্রার্থীদের অঙ্গে দেখা করতে যান সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী। সেখান থেকে তিনি বলেন, রাজ্য সরকার যাদেরকে বঙ্গবিভূষণ দেওয়ার কথা বলেছেন, তাঁরা অবিলম্বে এই ছেলে মেয়েগুলোর কথা ভেবে বয়কট করুন। তিনি বলেন,  দুর্নীতিগ্রস্ত সরকারের মঞ্চে আপনারা হাজির হবেন না। তাহলে আপনাদের জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মনে সম্মান অটুট থাকবে। এই সম্মান আপনাদের গরিমা বাড়াবে না। এমনকী তাঁরা যাতে আন্দোলনকারীদের সমর্থনে বয়ান জারি করেন সেই অনুরোধও করেছেন সুজন। সুজনের সেই বয়ানকে সমর্থন ক্রলেন অমর্ত্য সেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।

বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন, কারণ কী? 

বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন, কারণ কী? 
বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন, কারণ কী? 

উল্লেখ্য ২৫ জুলাই রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কৌশিক বসু, দেবশঙ্কর হালদার-সহ প্রথিতযশাদের নাম। আর কারা সেই তালিকায় যুক্ত হন? সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত