Amartya Sen: কোভিডে আক্রান্ত অমর্ত্য সেন, রয়েছেন শান্তিনিকেতনেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডে আক্রান্ত অমর্ত্য সেন । তিনি এখন শান্তিনিকেতনেই রয়েছেন ৷ সেখানেই চিকিৎসা হচ্ছে নোবেলজয়ী অর্থনীতিবিদের। ১ জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে আসেন অমর্ত্য সেন৷

আরও পড়ুনঃ দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, বাংলা উঠে এলো দ্বিতীয় স্থানে

কোভিডের ফলে হওয়া লকডাউনের জন্য প্রায় ২ বছর পৈতৃক বাড়িতে আসা সম্ভব হয়নি। এবার এলেও তিনি বাড়িতেই ছিলেন৷

7 5

কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে বেশি মানুষজনের সঙ্গে দেখাসাক্ষাৎ করেননি ৷ সূত্রের খবর, শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের।

5 6

সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। আবার ১০ জুলাই অর্থাৎ আগামী কাল লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর।

কোভিডে আক্রান্ত অমর্ত্য সেন, রয়েছেন শান্তিনিকেতনেই

কোভিডে আক্রান্ত অমর্ত্য সেন, রয়েছেন শান্তিনিকেতনেই

6 5

কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় সে সবই সাময়িক বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন