জমি বিবাদ মামলায় জয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ করল আদালত

নোবেলজয়ীকে জমি ফিরিয়ে দেবার নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে আদালতে যান অমর্ত্য সেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জমি বিবাদ মামলায় জয়ী হলেন অমর্ত্য সেন (Amartya Sen)। নোবেলজয়ীকে জমি ফিরিয়ে দেবার নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কর্তৃপক্ষ। বিশ্বভারতীর সেই উচ্ছেদ নোটিস খারিজ করে দিল সিউড়ি জেলা আদালত। অমর্ত্য সেনের পক্ষেই রায় দিলেন বিচারক। ফলে, কিংবদন্তী অর্থনীতিবদকে জমি ছাড়তে হচ্ছে না।

আরও পড়ুন: বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার

বিশ্বভারতীর প্রাক্তনী অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ তোলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ১৩ ডেসিমেল জায়গা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে নোতিস পাঠানো হয় তাঁকে। যদিও বিশ্বভারতীর এই নির্দেশকে বিরোধিতা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জমি বিবাদ মামলায় জয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ করল আদালত
জমি বিবাদ মামলায় জয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ করল আদালত

বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন এই অভিযোগের বিরোধিতা করে পাল্টা আদালতে মামলা করেন অমর্ত্য সেন। বুধবার ছিল সেই মামলার শুনানি। সেই মামলায় বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস-কে বাতিল করল আদালত। নিজের প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জয় পেলেন নোবেলজয়ী।

জমি বিবাদ মামলায় জয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ করল আদালত

জমি বিবাদ মামলায় জয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ করল আদালত

অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী জানিয়েছেন, ‘‘আমাদের আবেদন মেনে নিয়েছে আদালত। বিশ্বভারতী যে নোটিস দিয়েছিল তার বিরুদ্ধে আমরা আদালতে আবেদন করেছিলাম। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক।’’

জমি বিবাদ মামলায় জয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতীর নির্দেশ খারিজ করল আদালত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত