বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার

আজ মালদা মুর্শিদাবাদে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের একযোগে সিপিআইএম-কংগ্রেসকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানালেন, এ রাজ্যে কেবল তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে। অর্থাৎ, ফের একবার ‘একলা চলো’-এর বার্তা দিলেন তৃণমূলনেত্রী। পাশাপাশি, মালদাবাসীকে সমস্ত সরকারি পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: তিক্ততার আবহে বহরমপুরে সভা মুখ্যমন্ত্রীর, অধীর-গড়ে ঘাসফুল ফোটাতে প্রত্যয়ী মমতা

এদিন মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। কে কী খাবে কে কী পরবে তা ঠিক করে দিচ্ছে। এটা মানুষের অধিকার। এই মুহূর্তে যদি কোনও বিজেপি বিরোধিতা করতে পারে তা হল তৃণমূল। আমরাই পারি বিজেপিকে হারাতে। মালদায় কংগ্রেস কী কাজ করেছে? সিপিআইএম-কংগ্রেস বিজেপিকে সুবিধে করে দিচ্ছে। আমরা একাই লড়ব।”

বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার
বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের তৃতীয়দিনে বহরমপুরে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দু বহরমপুর (Berhampore)। ‘ইন্ডিয়া’ জোটের শরিক হিসাবে এই আসনটি কংগ্রেসকে প্রথমে ছেড়ে দেবে বলে তৃণমূল। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) নানান বিরূপ মন্তব্যে চটেছেন মমতা। তাই কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে আসন সমঝোতা হবে না বলেও জানিয়েছেন তিনি। ফলে, এই তিক্ততার আবহে বহরমপুরের সভা থেকে নেত্রী কী বার্তা দেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার

বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার

মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক সভাকে ঘিরে বেশ শোরগোল রাজনৈতিক মহলে। দিন কয়েক আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন বহরমপুরে তাঁকে হারানোর। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সেকেণ্ড-ইন-কম্যান্ড। চলতি মাসেই কালীঘাটে নিজের বাড়িতে লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে জেলার দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত