নজরবন্দি ব্যুরো: জমি সংক্রান্ত বিষয়ে এবার অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন প্রখ্যাত মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ অর্থার একলর্ফ। বিশ্বভারতীর পরিদর্শক তথা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী ভূমিকার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: Panchayat-এ হেরে যাওয়ার ভয়ে খুন করছে তৃণমূল! খড়গ্রামে দাবি অধীরের!


পাশাপাশি এই চিঠিতে সই করেছেন বাংলা, ভারত এমনকী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা। চিঠি স্বাক্ষর দিয়েছেন ঠাকুর পরিবারের সদস্য, স্থানীয় মানুষজন এবং বিশ্বভারতীর পড়ুয়ারা সহ অন্তত ৩০২ জন অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক ও নামীদামী প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ‘জমি কবজাকারী’, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সর্বত্র নিন্দার শিকার হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷ এমনকী ‘ভারতরত্ন’ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমি খালি করার নোটিস লাগিয়ে দিতেও দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি বিভাগের আধিকারিকদের৷


অমর্ত্য সেনকে হেনস্তা! রাষ্ট্রপতিকে চিঠি বিশ্বের ৩০২ বিশিষ্টদের

এক সময় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও দেখা গিয়েছিল শান্তিনিকেতনে। এবার বিদেশ থেকে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোর বার্তা এল। উল্লেখ্য, এই ঘটনায় প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্যকে।








