Mamata Banerjee: সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি, বিজেপিকে আক্রমণে মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার পিনকন ও টাওয়ার গ্রুপের মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। যার মধ্যে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু আলিপুরের বাড়িতেও চলে তল্লাশি অভিযান চালায় ইডি। ইডির এই তল্লাশি অভিযানের সঙ্গে মেঘালয়ের ভোট গণনার বিষয়টি মিলিয়ে দেখতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি। শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি করছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে, কংগ্রেসকে আক্রমণে মমতা

বৃহস্পতিবার মেঘালয়ের ভোট গণনার সময় দেখা গেল ৫ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ২৫ টি আসনে রয়েছে এনপিপি। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আভাস দিলেন মেঘালয়ে বিজেপি ও সহকারি দলের জয় নিছিত দেখেই বেরিয়ে যায় তাঁরা। মুখ্যমন্ত্রীর কথায়, গতকাল সঞ্জয়ের বাড়িতে ঢুকেছিল। আজ মেঘালয়ের ফল ঘোষণা পর্যন্ত ছিল।

সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 
সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 

মুখ্যমন্ত্রী আরও বলেন, সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। ও আমারও আইনজীবী। ওকে আমি জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। মুখ্যমন্ত্রীর সংযোজন, কারোর হয়ে মামলা লড়লে টাকা নিতেই পারে। একটা মামলায় ও টাকা ফেরত দিয়েছে।

সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 

সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 
সঞ্জয়ের বাড়িতে ওরা কিছু পায়নি, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 

এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, এটা প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। সাংবাধানিক প্রতিষ্ঠানও ওদের হস্তক্ষেপ থেকে মুক্ত নয়। নির্বাচনের ফল ঘোষণার দিনে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর