Mamata Banerjee: বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে, কংগ্রেসকে আক্রমণে মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল প্রার্থী দেবাশীস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রায় ২৩ হাজার ভোটে জয়লাভ করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেসের প্রত্যাবর্তন হল এর সঙ্গে সঙ্গেই। কংগ্রেসের এই বিরাট জয় নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে। কারণ, বিজেপির ভোট পড়েছে বাম ও কংগ্রেসের পক্ষে।

আরও পড়ুনঃ Partha Chaterjee: ডুবন্ত তৃণমূলের পাশে দাঁড়ালেন পার্থ, জানালেন আরও বাড়বে

নির্বাচনের আগে প্রচারে গিয়ে কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গোপন আঁতাতের কথা উল্লেখ করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য মঞ্চ থেকে সেই ছবি প্রকাশ করে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। কিন্তু তাঁর সেই যুক্তি ধোপে টেকেনি। বরং বাম কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছে সাধারণ মানুষ। এমত অবস্থায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে, মত মমতার 
বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে, মত মমতার 

তিনি বলেন, সাগরদিঘিতে কংগ্রেস জিতলেও ওদের নৈতিক পরাজয় হয়েছে। তৃণমূল হারলেও আমাদের নৈতিক জয় হয়েছে। তাঁদের দাবি, ওখানে অনৈতিক জোট হয়েছে। বিজেপি ওদের ভোট কংগ্রেসকে দিয়েছে। আমার প্রশ্ন, এখন চুপি চুপি করছে কেন? আজ অধীর চৌধুরী এগুলি স্বীকার করে নিয়েছে। সাম্প্রদায়িক তাস খেলছে কংগ্রেস। তাঁর সংযোজন, আমাদের কাছে এটা শিক্ষা। আমাদের কংগ্রেস এবং সিপিএমের কথা শোনা উচিত না। তবে তৃণমূল এই তিন দলকে একসঙ্গে হারানোর জন্য প্রস্তুত।

বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে, মত মমতার 

বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে, মত মমতার 
বাম-কংগ্রেস জিতলেও তাঁদের নৈতিক পরাজয় হয়েছে, মত মমতার 

যদিও তৃণমূলের হারের পর মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, এই নির্বাচনে কংগ্রেস-বাম আমরা ঐক্যবদ্ধভাবে লড়েছিলাম। আমাদের এই নির্বাচনে তৃণমূলের একটা অংশের সমর্থন অর্জন করতে সমর্থ হয়েছি। আমার মনে হয়, কৌশলগত কারণে অনেক বিজেপি সমর্থকও ভোট দিয়ে থাকতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থী বায়রন সাধারণ মানুষের প্রার্থী হয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয়বাহিনীর নিরপেক্ষতা এবং মানুষকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করাটা এই নির্বাচনে জয়ের অন্যতম কারণ। আমার একটাই কথা, এই নির্বাচন প্রমাণ করল, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়। তাঁকে পরাজিত করা যেতে পারে। টিএমসিকে বধিবে যে, মুর্শিদাবাদে বাড়িছে সে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন