স্কটিশ চার্চের প্রাক্তনী মিঠুন, আর এক প্রাক্তনী মৃণাল সেন কে নিয়ে নস্টালজিক মহাগুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্কটিশ চার্চের প্রাক্তনীর তালিকায় নেতাজী সুভাষ, বিবেকানন্দ, মান্না দে থেকে মৃনাল সেন, মিঠুন চক্রবর্তী। এই বছর চলছে মৃণাল সেনের শতবর্ষ। সেই উপলক্ষ্যেই প্রাক্তনীদের উদ্যোগে “শতবর্ষে মৃণাল সেন” শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানেই হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: সব রেকর্ড ভেঙে রবিবার জওয়ানের আকাশছোঁওয়া লক্ষ্মীলাভ, ছুটির দিন কত ব্যবসা করল ছবি?

আর সেখানে উপস্থিত হয়ে জীবনের প্রথম পরিচালককে তাঁর নায়কের শ্রদ্ধাপ্রদর্শনের এক অনবদ্য চিত্রনাট্য তৈরি হল। প্রাক্তন ছাত্র মৃণাল সেনের জন্ম শতবর্ষ চলছে। সেই উপলক্ষেই স্কটিশচার্চ কলেজের প্রাক্তনীদের উদ্যোগে “শতবর্ষে মৃণাল সেন” শীর্ষক এক অনুষ্ঠানে কলেজের অ্যাসেম্বলি হলে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী।

স্কটিশ চার্চের প্রাক্তনী মিঠুন, আর এক প্রাক্তনী মৃণাল সেন কে নিয়ে নস্টালজিক মহাগুরু
স্কটিশ চার্চের প্রাক্তনী মিঠুন, আর এক প্রাক্তনী মৃণাল সেন কে নিয়ে নস্টালজিক মহাগুরু

 

এই অনুষ্ঠানে এসে মহাগুরু ফিরে গেলেন সেই সময়। তিনি বললেন, “আজ দিনটা অন্যরকম। যার হাত ধরে ফিল্ম লাইনে আমার জন্ম তাঁর শতবর্ষ। আমার সাফল্যের পিছনে আছে ডেস্টিনি। আমিই ডেস্টিনির সেরা উদাহরণ। অন্ধগলি থেকে একটা ছেলে কীভাবে পৃথিবী বিখ্যাত হতে পারে? কলেজের ইলেকশনে বোমাবাজি হত।

স্কটিশ চার্চের প্রাক্তনী মিঠুন, আর এক প্রাক্তনী মৃণাল সেন কে নিয়ে নস্টালজিক মহাগুরু

9 9

আমার নামে কেস হল। তারপর শুরু হল ডেস্টিনির খেলা। মৃণালদাও আমাকে সামনে থেকে দেখেননি। পেছন থেকে দেখেই নায়ক বেছেছিলেন। হিরো হওয়ার যা যা দরকার আমার কিচ্ছু ছিলনা। আমি ভেবেছিলাম ড্যান্সিং ভিলেন হব। মৃণালদার জন্য গোঁফ লাগিয়ে ভিলেন সেজে ছবি পাঠিয়েছিলাম। মৃণালদা ছবি ছিঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমি মৃগয়া করব। নায়ক খুঁজছি। আমি সবাইকে বলি স্বপ্নকে কখনও ঘুমোতে দেবেন না। কত স্মৃতি ঘুরছে”।

10 8

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত