Jawan: সব রেকর্ড ভেঙে রবিবার জওয়ানের আকাশছোঁওয়া লক্ষ্মীলাভ, ছুটির দিন কত ব্যবসা করল ছবি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঠান ছবির মাধ্যমে বড়পর্দায় চারবছর পর প্রত্যাবর্তন ঘটেছে শাহরুখ খানের। সেই ছবি সারা বিশ্ব জুড়ে প্রায় ১১০০ কোটি ব্যবসা করেছিল। যা ইতিমধ্যেই সমস্ত বলিউড ছবির রেকর্ড ভেঙ্গে দিয়েছিল। এবার নিজের সেই রেকর্ড নিজেই ভাঙল অভিনেতা।

আরও পড়ুনঃ দেবের নায়িকা হওয়ার শর্ত জানালেন অভিনেতা নিজেই, জানেন সেই শর্তগুলো কি কি?

সুত্র বলছে জওয়ানের বক্সঅফিস কালেকশন পাঠানকেও ছাপিয়ে গিয়েছে। এবং রবিবারে এই সিনেমার আয় আরও বেশী হয়েছে। জানা গেছে সেই অঙ্কটা প্রায় আয় ৮১ কোটি। পাঠানের ‘ওপেনিং ডে’-এর আয়ের থেকেও যা অনেকটা বেশী। কারন ‘ওপেনিং ডে’ সেই আয় ছিল ৬৫ কোটি।

JAWAN 5 1264x720 1

জানা যাচ্ছে মুক্তির মাত্র তিন দিনের মাথায় এই ছবি ৩০০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে। যা বলিউডে এখনও অবধি কোন ছবি করতে পারেনি। রবিবার ৮১ কোটির ব্যবসা করে নজির গড়ে দিয়েছে শাহরুখের ছবি। ব্যবসা আরও বাবার সম্ভাবনা রয়েছে এমনটাই সকলের আসা।

সব রেকর্ড ভেঙে রবিবার জওয়ানের আকাশছোঁওয়া লক্ষ্মীলাভ, কত আয় করল ছবি? 

images 17

তবে এত লোকের ভালবাসা পাওয়া সত্ত্বেও বেশ কিছু সমালোচনা ও কটাক্ষের ঝড়ও বয়ে এসেছে এই ছবিকে কেন্দ্র করে। জানা গেছে এই ছবির পুরো গল্প নাকি তামিল ছবির থেকে টোকা। এমনকি কাঠগড়ায়ও দাড় করানো হয়েছে অ্যাটলিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর