নজরবন্দি ব্যুরো: ইডেন গার্ডেন্সের গ্যালারিতে (Dead Body Rescued) উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনা আত্মহত্যা নাকি কোনও ষড়যন্ত্র, শনাক্ত করার চেষ্টা চলছে।



আরও পড়ুন: সোমবার সকাল থেকে স্বাভাবিক মেট্রো পরিষেবা, অফিস টাইমে স্বস্তি নিত্যযাত্রীদের
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক (২১)। ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। তাঁর বাবা গণেশ চন্দ্র বারিক ও কাকা ইডেনের গ্রাউন্ড স্টাফের (Eden Gardens Ground Staff) কাজ করেন। এই কাজে যোগ দেওয়ার ইচ্ছে ছিল ধনঞ্জয়ের। তাই পড়াশোনা শেষ করে কলকাতায় চলে এসেছিলেন তিনি। বাবা ও কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকতেন। পরিবার সূত্রে খবর, ওই যুবক ইডেনে কাজ পাবেন কি না তা নিয়ে সংশয় ছিল, এমনকি নিজের পছন্দের অন্য জায়গাতেও কাজ জোটাতে পারছিলেন না, সেখান থেকেই মানসিক অবসাদে (Mental Depression) ভুগতে শুরু করেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী (Suicide) হয়েছেন ধনঞ্জয়।

জানা গিয়েছে, রবিবার থেকেই নিখোঁজ ছিলেন ধনঞ্জয়। দীর্ঘক্ষণ তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের তরফে ময়দান থানায় (Maidan Police Station) মিসিং ডায়রি দায়ের করা হয়। সোমবার সকালে এক ব্যক্তি ধনঞ্জয় বারিকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। তদন্ত শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইডেনের গ্যালারি থেকে উদ্ধার হয় ধনঞ্জয়ের ঝুলন্ত দেহ। আপার টিয়ারের কে ব্লক থেকে দেহ পাওয়া যায়।


ইডেনের গ্যালারিতে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি ষড়যন্ত্র?

ময়দান থানার পুলিশ তদন্ত শুরু করে রবিবার। সোমবার সকালে তাঁদের কাছে ফোন আসে। জানানো হয়, ইডেনের গ্যালারির কে ব্লকে এক যুবকের দেহ ঝুলছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।







