Kolkata Metro: সোমবার সকাল থেকে স্বাভাবিক মেট্রো পরিষেবা, অফিস টাইমে স্বস্তি নিত্যযাত্রীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার দুপুর থেকেই আচমকা দেখা দেয় মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর-দমদম লাইনে ব্যহত হয় পরিষেবা। এর জেরে কমপক্ষে ৮০ টি মেট্রো বাতিল করা হয়। জানা গিয়েছিল, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের গোলমালের জেরেই মেট্রো পরিষেবা (Kolkata Metro Service) স্তব্ধ হয়। গতকাল থেকেই কাজ শুরু করা হয়েছিল। অবশেষে সোমবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হল। অফিস টাইমে স্বস্তি ফিরল নিত্যযাত্রীদের।

Kolkata Metro: সোমবার সকাল থেকে স্বাভাবিক মেট্রো পরিষেবা, অফিস টাইমে স্বস্তি নিত্যযাত্রীদের

আরও পড়ুন: সাগরে তৈরি ঘূর্ণাবর্ত এখন কোথায়? শীতের ওপর কেমন প্রভাব থাকবে? জানুন আবহাওয়ার আপডেট

রবিবার দুপুর ১ টা ৫২ মিনিট থেকে দক্ষিণেশ্বর এবং দমদমের (Dum Dum) মধ্যে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা (Metro Service)। থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবার বিঘ্নতেই বিপত্তি হয়। ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের দীর্ঘ প্রচেষ্টার পরও মেট্রো চালু করা যায়নি। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্বীকার করেছে যে এই প্রথমবার এত বড় ত্রুটি হল। সোমবার সকালে ফের পরিষেবা স্বাভাবিক হবে কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। উদ্বিগ্ন হয়ে ওঠে মেট্রো যাত্রীরা।

Kolkata Metro: সোমবার সকাল থেকে স্বাভাবিক মেট্রো পরিষেবা, অফিস টাইমে স্বস্তি নিত্যযাত্রীদের

ছুটির দিনে পরিষেবা অন্যান্য কর্মব্যস্ত দিনের তুলনায় কম থাকে। গতকালের গোলযোগের কারণে ৮০ টি মেট্রো বাতিল করা হয়। রবিবার চলে ১৩৫ টি মেট্রো চলে। তার মধ্যে অধিকাংশ মেট্রো বাতিল করা হয় যার ফলে পরিষেবা থেকে বঞ্চিত হন যাত্রীরা। ছুটির দিন থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তি কম ছিল।

সোমবার সকাল থেকে স্বাভাবিক মেট্রো পরিষেবা, অফিস টাইমে স্বস্তি নিত্যযাত্রীদের

Kolkata Metro: সোমবার সকাল থেকে স্বাভাবিক মেট্রো পরিষেবা, অফিস টাইমে স্বস্তি নিত্যযাত্রীদের
Kolkata Metro: সোমবার সকাল থেকে স্বাভাবিক মেট্রো পরিষেবা, অফিস টাইমে স্বস্তি নিত্যযাত্রীদের

বারবার কেন দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ায় (Noapara) বিপত্তি হচ্ছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, থার্ড লাইন (Third Line) গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় এমন ভাবে ত্রুটি হয়ে রয়েছে যার ফলে মাঝে মধ্যেই বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। থার্ড লাইন আগেও বেশ কয়েকটি জায়গায় নিজের জায়গা থেকে সরে গিয়েছে বা ভেঙেছে। সেগুলি সঠিকভাবে মেরামত না করেই মেট্রো পরিষেবা শুরু করে দিয়েছে। এই কারণে দুদিনের বিপর্যয় বড় আকার নিয়েছে। নির্দিষ্ট করে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মাঝেই কেন বিপর্যয়, তা নিয়ে কোনরকম জরুরী আলোচনা নেই। তাই বিপর্যয়ের সঠিক কারণ বেরিয়ে আসছে না বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত