নজরবন্দি ব্যুরোঃ ফের মৃত্যু হল আরও এক ভারতীয় পড়ুয়ার। উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে বসবাসের জন্য গিয়েছিল। সে বেশ কিছু সময় ধরে উধাও ছিল। সম্প্রতি ভোরবেলা তাকে খালের জলে ভেসে থাকতে দেখা যায়। খাল থেকে তোলার পর তাকে চিকিৎসার জন্য পাঠানো হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে কি ভাবে মৃত্যু হল তা এখনও সামনে আসেনি।
আরও পড়ুনঃ পথদুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় ইউটিউবারের, ২১ বছরে অকালমৃত্যু দেবরাজ পটেলের


তার পরিবারের দাবি এটি কখনও স্বাভাবিক মৃত্যু হতে পারে না। তার দেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সুত্রে জানা গিয়েছে ব্রিটেনের সময় অনুসারে বুধবার ভোরে বার্মিংহামের স্যালি ওকের মেট্রন ওয়াক এলাকায় একটি দেহ ভেসে থাকতে দেখতে পায় এলাকাবাসী।

সেই দেহ দেখা মাত্রই এলাকাবাসী ওয়েস্ট মিডল্যান্ড অ্যাম্বুল্যান্সের সদস্যদের খবর দেয়। এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্তলে পৌছায়। এরপরেই ওই যুবকের মৃত্যুর পর তার বাড়ির লোককে খবর দেয় পুলিশ। ওই মৃত যুবকের বয়েস ২৫ বছর। নাম জীবন্ত শিবকুমার। তিনি জন্মসূত্রে ভারতের কেরলের কোয়েম্বত্তূরের বাসিন্দা।
অস্বাভাবিক মৃত্যু ব্রিটেনে বসবাসকারী ভারতীয় পড়ুয়ার, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে



মুলত স্নাতকোত্তরের জন্যই তিনি বিদেশে এসেছিলেন। তবে এই ঘটনা নতুন নয়। এর আগে আরও তিন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু ঘটেছে। সেই মৃত্যুও স্বাভাবিক নয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। ফের তার দু সপ্তাহের মধ্যে আবার সেই ঘটনারই পুরনাবিত্তি ঘটল। তবে পরিবার চাইলেও ওই যুবকের দেহ ফিরিয়ে আনতে পারেনি এখনও অবধি। কারন তার জন্য বেশ জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।







