নজরবন্দি ব্যুরোঃ ‘দিল সে বুড়া লাগতা হ্যায়’ একসময় এই মিম সারা সামাজিক মাধ্যম দাপিয়ে বেড়িয়েছে। এই মিম যেমন জনপ্রিয় তেমন ভাবেই এই মিমের স্রষ্টা দেবরাজ প্যাটেলও জনপ্রিয়। খুব অল্প সময়েই মাত্র ২১ বছর বয়েসে নিজেক দাপুটে ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তবে তা আর বেশী দিন স্থায়ী হল না। আজ পথদুর্ঘটনায় তার অকালমৃত্যু হল।
আরও পড়ুনঃ বিপাকে দক্ষিণী তারকা বিজয়! অভিনেতার বিরুদ্ধে মদ্যপানে উস্কানির অভিযোগ


সত্যিই এবার অনুরাগীদের মনে ‘দিল সে বুড়া লাগতা হ্যায়’ এই কথাই ভাসছে। পুলিশসুত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছিল কাল দুপুর সাড়ে তিনটে নাগাদ। সেই সময় সেই ২১ বছর বয়সি ইউটিউবার নব রায়পুরে তার ভিডিয়োর শুটিং সেরে ফিরছিল। সেই সময় তিনি তার এক বন্ধুর বাইকের পেছনে ছিলেন।

সেই সময় বাইকটির সাথে ধাক্কা লাগে একটি ট্রাকের। এবং ধাক্কা লাগার পরে তিনি বাইক থেকে ছিটকে পরে যায়। তার পরেই ট্রাকের পেছনের চাকায় পিষে যায় তিনি। তবে বাইকটি যে চালাচ্ছিলেন তার কোন রকমের আঘাত লাগেনি। ফলে রাকেশ মনোহর নামে ওই ব্যাক্তি অ্যাম্বুল্যান্সে ফোন করেন।
পথদুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় ইউটিউবারের, শোকাহত সকলে



আহত ইউটিউবারের মাথায় এবং শরীরে গুরুতর আঘাত লাগে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি প্রান ত্যাগ করেন। শেষমেশ আর শেষরক্ষা হল না। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তাছাড়া তার মৃত্যুতে শোকাহত তার সমস্ত অনুরাগীরা।







