Thalapathy Vijay: বিপাকে দক্ষিণী তারকা বিজয়! অভিনেতার বিরুদ্ধে মদ্যপানে উস্কানির অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার দক্ষিণী তারকার বিরুদ্ধে উঠে এলো এক বিস্ফোরক অভিযোগ। কিছুদিনের মধ্যেই অভিনেতার আসন্ন ছবি ‘লিও’ মুক্তি পেতে চলেছে। সেই সিনেমার গান ‘না রেড্ডি’ প্রকাশ্যে আসার আগেই বিপাকে পড়ল বিজয়। তবে তার আগেই আসন্ন ছবির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা সামনে আসতেই অভিনেতার বিরুদ্ধে জোর সমালোচনা শুরু।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ জুন, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী

সেই ভিডিওটিতে অভিনেতাকে ঠোঁটে জ্বলন্ত সিগারেট অবস্থায় দেখা যাচ্ছে। শুধু তাই নয় সেই ভিডিওতে পেছনে যেসমস্ত নিত্যশিল্পী ছিল তাদেরও হাতেও পানীয়ের গ্লাস ছিল। তা ঘিরেই শোরগোল পরে গেছে সামাজিক মাধ্যমে। তবে এখনও অফিসিয়াল ভিডিও প্রকাশ্যে আসেনি তার আগেই এরুপ সমালোচনায় বিপাকের মুখে দক্ষিণী অভিনেতা।

বিপাকে দক্ষিণী তারকা বিজয়! ছবি নিষিদ্ধ করার আর্জি 
বিপাকে দক্ষিণী তারকা বিজয়! ছবি নিষিদ্ধ করার আর্জি

সেই ভিডিওর পরিপেক্ষিতেই অভিনেতার বিরুদ্ধে মাদক ব্যবহার এবং মদ্যাপানে উস্কানির অভিযোগ দায়ের করেছেন এক সমাজকর্মী। শুধু তাই নয় এছাড়াও ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার অভিযোগটি দায়ের করা হয়। যার জেরে সেই ছবিটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সমাজকর্মী আরটিআই সেলভন।

বিপাকে দক্ষিণী তারকা বিজয়! ছবি নিষিদ্ধ করার আর্জি 

বিপাকে দক্ষিণী তারকা বিজয়! ছবি নিষিদ্ধ করার আর্জি 
বিপাকে দক্ষিণী তারকা বিজয়! ছবি নিষিদ্ধ করার আর্জি 

তবে এই ছবি মুক্তির আগেই যে এভাবে বিপাকে পরতে হবে তা হয়ত কল্পনাও করেননি অনুরাগীরা। ২০২৩ এই অভিনেতার ৪৯ তম জন্মদিনে মুক্তি পাওয়ার কথা ছিল এই বহু প্রতীক্ষিত সিনেমা। তবে ১৯শে অক্টোবর আদৌ এই ছবি মুক্তি পাবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে জল্পনা। চেন্নাইয়ের নারকোটিক এবং সাইকোট্রপিক আইনের অধীনে বিজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন দেখার বিষয় আইনি জটিলতা কাটিয়ে ছবিটি মুক্তি পেতে সক্ষম হবে কিনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন