দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় কলকাতায় ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ‘বঞ্চিত’ একশো দিনের কাজের জব হোল্ডারদের চিঠি জমা দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করেন নি বোস। তৃণমূল সাংসদ জানিয়ছেন, রাজ্যপাল না আসা পর্যন্ত রাজভবনের আমনে ধরনা চলবে। আজও ধরনা মঞ্চে উপস্থিত আছেন অভিষেক নিজে। দলের কর্মী সমর্থকেরাও যোগদান করেছেন।
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় কলকাতায় ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে 'বঞ্চিত' একশো দিনের কাজের জব হোল্ডারদের চিঠি জমা দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার রাতে দিল্লির কৃষিভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের আটক করে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতি দেখা করতেও অস্বীকার করেন রাজ্যের শাসক দলের নেতাদের সঙ্গে। দিল্লি পুলিশের বিরুদ্ধে হেফাজতের অভিযোগ তুলে বুধবার কলকাতায় 'রাজভবন চলো' অভিযানের ডাক দিয়েছেন অভিষেক।
রবিবার রাতেই দিল্লিতে পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রথম সারির প্রায় সমস্ত সাংসদ থেকে শুরু করে নেতারা। নৈশভোজের পর আন্দোলনের রূপরেখাও প্রস্তুত করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। নেতাদের পর পরই কিন্তু দিল্লিতে একের পর এক বাস ঢুকছে তৃণমূলের। সেই বাসেই রয়েছেন তৃণমূল কর্মী-সমর্থক ও একশো দিনের কাজের জব হোল্ডাররা। এদিনে দিল্লির আম্বেদকর ভবনে তাঁরা পৌঁছনোর প্রায় সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যায় দিল্লি পুলিশ!
দু'দিন ব্যাপী আন্দোলনের আগে রবিবার রাতে সাংসদ সৌগত রায়ের বাসভবনে জরুরি বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের যা যা কর্মসূচির পরিকল্পনা আগে করা ছিল, কী ভাবে তা বাস্তবায়িত হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রথম সারির সমস্ত সাংসদ এবং নেতারা। আন্দোলনের রূপরেখাও স্থির হয়েছে এই বৈঠকের মাধ্যমেই এমনটাই খবর তৃণমূল সূত্রে।
৫০টি বাসে করে বাংলা থেকে কয়েক হাজার মানুষ তো যাচ্ছেনই তাছাড়াও দিল্লির প্রবাসী বাঙালিরাও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। কয়েক জন প্রবাসী বাঙালি প্রথম সারির এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা তৃণমূল নেতাকর্মীদের দিল্লিতে স্বাগত জানাতে প্রস্তুত। এছাড়াও ইতিমধ্যেই সেজে উঠেছে হেলি রোড ও উমাশঙ্কর দীক্ষিত মার্গের দু’টি বঙ্গ ভবন। হাজারও বাধা কাটিয়ে অবশেষে কিছুটা স্বস্তিতে রাজ্যের শাসক দল।
আগামী সোম ও মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। তার আগে যেন বাধা আর শেষ হচ্ছে না! প্রথমে ট্রেন বাতিল হল, এবার বাতিল একটি বিমান। এই অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এর আগে শেষ মুহূর্তে ট্রেন বাতিল প্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে 'স্বৈরাচারী' বলে কটাক্ষ করেন। এবার বিমান বাতিল হবার পর সেই একই সুর ডেরেকের গলাতেও।