ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী সোম ও মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। তার আগে যেন বাধা আর শেষ হচ্ছে না! প্রথমে ট্রেন বাতিল হল, এবার বাতিল একটি বিমান। এই অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এর আগে শেষ মুহূর্তে ট্রেন বাতিল প্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে ‘স্বৈরাচারী’ বলে কটাক্ষ করেন। এবার বিমান বাতিল হবার পর সেই একই সুর ডেরেকের গলাতেও।

আরও পড়ুনঃ ফের বাধা! ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, ফিরে আসার নির্দেশ

নিজের এক্স (পূর্বতন ট্যুইটার) ডেরেক ও ব্রায়েন লিখেছেন, “প্রথমে কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য স্পেশাল ট্রেন বাতিল করা হল। কেন্দ্রীয় সরকারের কাছে ১০০০ কোটি টাকা বকেয়া রয়েছে। সেটা আদায়ের দাবি তুলতেই দিল্লি যাওয়ার কর্মসূচি। তবে এবার একটা বিমানও বাতিল করা হল। যত খুশি চেষ্টা করে যান। আমরা করে দেখাবই।”

Image

লেখার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ডেরেক। সেখানে দেখা যাচ্ছে, UK738 নামের একটি বিমান বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে দমদম বিমানবন্দর থেকে সেটি ছাড়ার কথা ছিল দিল্লির উদ্দেশ্যে। কিন্তু এই বিমানটিকে বাতিল করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, অপারেশনাল রিজন।

বিমান বাতিল প্রসঙ্গেও মোদী সরকারের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। যদিও বিজেপি পাল্টা বলেছে, এই বিমান যারা চালায় তাঁরা একটি বেসরকারি সংস্থা। তাঁদের সাথে সরকারের কোনও সম্পর্ক নেই। কিন্তু সে কথা মানতে নারাজ রাজ্যের শাসক দল। ট্রেন বাতিল হবার পর ৫০টি বাসে করে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছে তৃণমূল কর্মী ও একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা। প্রায় ৩-৪ হাজার মানুষের জমায়েত হবে রাজধানীতে। কিন্তু নেতারা যাবেন বিমানে। সম্ভবত, ডেরেকের বিমানটিই বাতিল হয়েছে। বাকি নেতারা অন্য বিমানে যাবেন।

ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের
ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের
ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

প্রথমে কথা ছিল একটি বিশেষ ট্রেনে করে দিল্লি যাবেন তৃণমূল কর্মী ও একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা। কিন্তু যাত্রা শুরুর মাত্র ১৪ ঘন্টা আগে রেলের তরফে সেই ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়। অবশেষে ব্যবস্থা করা হয় বাসের। প্রতিটি বাসের ভাড়া ২ লক্ষ ২৫ হাজার। সেখানেও দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। ফলে বাধা লেগেই আছে। তবে, বাকী বাসগুলি দিল্লির দিকে এগোচ্ছে। এবার ডেরেকের বিমান বাতিল হওয়া নিয়েও কেন্দ্র সরকারকে নিশানায় নিল ঘাসফুল শিবির।

ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের
ট্রেনের পর এবার বাতিল বিমান! মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর