ফের বাধা! ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, ফিরে আসার নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ট্রেন না পেয়ে বাসে করেই দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন তৃণমূল কর্মী এবং একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা। এদিকে তুমুল বৃষ্টির মধ্যে রবিবার সকাল ৫টা নাগাদ ঝাড়খণ্ডের কোডার্মা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। হতাহতের খবর না থাকলেও অল্প বিস্তর জখম হয়েছে যাত্রীরা।

আরও পড়ুনঃ পুজোর মুখে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, উৎসবের মরশুমে বাড়তি খরচ অনিবার্য

Shamim Ahamed Ads

তৃণমূল সূত্রে খবর, সকাল ৫টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল ঝাড়খণ্ডের কোডার্মার সূর্যকুন্ড এলাকায়। সঙ্গে রাস্তার কাজও চলছিল। ফলে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে কি না তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল না। এমনকী, বিকল্প রাস্তা সম্পর্কেও কিছু বলা ছিল না। একটি রাস্তায় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

ফের বাধা! ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, ফিরে আসার নির্দেশ

কারণ, বাঁকের মুখেই ঢিপি করে রাখা ছিল মাটি। উল্টোদিক থেকে একটি লরিও আসছিল। সেই সময় বাঁক নিতে গিয়ে সামনে থাকা মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। বাসের গতি তখন ঘণ্টায় ৬৫ কিলোমিটার। বাসের সামনের অংশ তুবড়ে যায়। যাত্রীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। তাঁদের ১০০ কিলোমিটার দূরে থাকা দেবেন মাহাতো গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। এই বাসটিতে তৃণমূলের পুরুলিয়ার কর্মীরা ছিলেন।

ফের বাধা! ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, ফিরে আসার নির্দেশ

আগামী ২ ও ৩ তারিখ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে দিল্লির পথে রওনা দিয়েছে রাজ্যের শাসক দল। মোট ৩ থেকে ৪ হাজার তৃণমূল কর্মী এবং একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা ৫০টিরও বেশি বাসে চেপে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শনিবার দুপুরে। আজ রাতে তাঁদের দিল্লি পৌঁছে যাবার কথা।

ফের বাধা! ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, ফিরে আসার নির্দেশ

প্রথমে কথা ছিল একটি বিশেষ ট্রেনে করে দিল্লি যাবেন তাঁরা। কিন্তু যাত্রা শুরুর মাত্র ১৪ ঘন্টা আগে রেলের তরফে সেই ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেন। এরপরই তৃণমূল সাংসদ মোদী সরকারের স্বৈরাচারী বলে কটাক্ষ করেন। অবশেষে বতবস্থা করা হয় বাসের। প্রতিটি বাসের ভাড়া ২ লক্ষ ২৫ হাজার। এবার আবার দুর্ঘটনার কবলে একটি বাস। ফলে বাধা লেগেই আছে। তবে, বাকী বাসগুলি দিল্লির দিকে এগোচ্ছে।

ফের বাধা! ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, ফিরে আসার নির্দেশ
ফের বাধা! ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, ফিরে আসার নির্দেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত