Commercial Gas: পুজোর মুখে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, উৎসবের মরশুমে বাড়তি খরচ অনিবার্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর মুখে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। একলাফে একেবারে ২০৩ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে বর্তমানে কলকাতায় ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম ২০০০ টাকা ছাড়াল। ১ অক্টোবর, রবিবার থেকেই এই দাম কার্যকর হচ্ছে।

আরও পড়ুন: সাতসকালে শুটিং থেকে আরও একটি সোনা, এশিয়াডে ভারত ৩৮টি পদক

প্রতি মাসের শুরুতে এলপিজির দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৩৯ টাকা। দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হল ১৭২১ টাকা ৫০ পয়সা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম লিটারপ্রতি হল ১৬৮৪ টাকা।

3

বেঙ্গালুরুতে এই দাম বেড়ে হল ১৮৩৯ টাকা। অন্যদিকে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের কলকাতায় দাম থাকছে ৯২৯ টাকা। হোটেল, রেস্তরাঁয় রান্নার জন‌্য বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার করা হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে।

পুজোর মুখে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, উৎসবের মরশুমে বাড়তি খরচ অনিবার্য

4

যার পরোক্ষ প্রভাব পড়বে পণ্যের বাজারেও। সামনেই পুজোর মরশুম। ফলে হোটেল, রেস্তরাঁতে খেতে যাবেন অনেক মানুষ। কিন্তু এবার পুজোর সময় কিছুটা বেশি টাকা খরচ করতে হবে মানুষদের সেটা মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত