নজরবন্দি ব্যুরো: রবিবার সাতসকালে শুটিং থেকে আরও একটি সোনা ঘরে তুললেন ভারতীয় শুটাররা। ট্র্যাপ বিভাগে সোনা জিতল ভারতীয় পুরুষ ট্র্যাপ দল। সেই সঙ্গে মহিলাদের ট্র্যাপ বিভাগেও রুপোর পদক পেল ভারত।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১ অক্টোবর, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী


শুটিংয়ে ৫০ মিটার ট্র্যাপ বিভাগে সোনা জিতলেন ভারতের কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ টোন্ডাইমান। ৩৬১ পয়েন্ট তুলে সোনা জিতেছে ভারতীয় দল। দ্বিতীয় রাউন্ডের পর কিছুটা পিছিয়ে পড়েছিল ভারত।

পরে তিন রাউন্ডে ভাল পারফরম্যান্স করে সোনা ছিনিয়ে নিয়েছেন দারিয়াসেরা। দ্বিতীয় স্থানে শেষ করেছে কুয়েত। তাদের পয়েন্ট ৩৫৯। ব্রোঞ্জজয়ী চিনের পয়েন্ট ৩৫৪।এদিকে গলফে ইতিহাস গড়েছেন ভারতের অদিতি অশোক।


প্রথম ভারতীয় গলফার হিসাবে এশিয়াডে রুপো পেলেন অদিতি। অর্থাৎ রবিবার সকালেই তিনটি পদক এসেছে ভারতীয় শিবিরে। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারত ৩৮টি পদক পেয়ে গিয়েছে।
সাতসকালে শুটিং থেকে আরও একটি সোনা, এশিয়াডে ভারত ৩৮টি পদক

আজ অর্থাৎ রবিবার একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। যার মধ্যে বেশ কিছু ফাইনালও রয়েছে। একাদিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে আজ।







