CV Anand Bose: তৃণমূলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব, রাজ্যপালকে ‘জমিদার’ বলে কটাক্ষ ডেরেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারায় কলকাতায় ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ‘বঞ্চিত’ একশো দিনের কাজের জব হোল্ডারদের চিঠি জমা দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছেন বোস। ফলে তাঁর পক্ষে রাজভবনে এসে দেখা করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব দিয়েছেন বোস! পাল্টা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যপালের এই বক্তব্যকে ‘জমিদারি মানসিকতা’ হিসাবে কটাক্ষ করেছেন।

আরও পড়ুনঃ সঞ্জয় সিংয়ের গ্রেফতারিতে ক্ষুব্ধ AAP, ‘মোদী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’ আক্রমণ কেজরির

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকেই আজই রাজভবন চলো অভিযানের ডাক দেওয়া হয় শাসক দলের পক্ষ থেকে। কিন্তু বোসের সঙ্গে দেখা করা সম্ভব হল না তৃণমূলের।

তৃণমূলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব, রাজ্যপালকে 'জমিদার' বলে কটাক্ষ ডেরেকের
তৃণমূলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব, রাজ্যপালকে ‘জমিদার’ বলে কটাক্ষ ডেরেকের

শিলিগুড়িতে তৃণমূলের ক্ষোভের সামনে পড়লেন রাজ্যপাল। তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন শাসক দলের কর্মী সমর্থকেরা। জলপাইগুড়ির ত্রাণ শিবিরে রাজ্যপালের কাছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবি করলেন এলাকাবাসীরা।

তৃণমূলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব, রাজ্যপালকে 'জমিদার' বলে কটাক্ষ ডেরেকের

এই প্রসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, ‘‘সমস্যার দ্রুত সমাধান করবে নির্দিষ্ট দফতর। আমি বুঝতে পারছি গ্রামের সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে রয়েছেন। আমি আমার সাধ্য মতো আর্থিক সাহায্য করার চেষ্টা করেছি। আমি সমস্যার সমাধান খোঁজার চেষ্টা ক্রে চলেছি।’’

তৃণমূলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব, রাজ্যপালকে ‘জমিদার’ বলে কটাক্ষ ডেরেকের

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের রাজভবন অভিযানের ডাক দিয়েছিল তৃণমূল। মিছিল করে দলের সাংসদ, বিধায়ক-সহ শাসকদলের শীর্ষস্থানীয় নেতারা রাজভবনে আসেন। রাজভবনের সামনে সমাবেশে ভাষণ দেন তৃণমূল নেতারা। রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

তৃণমূলকে উত্তরবঙ্গে এসে দেখা করার প্রস্তাব, রাজ্যপালকে 'জমিদার' বলে কটাক্ষ ডেরেকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন